Home খবর 50MP ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলো OnePlus Nord 2T, জেনে নিন ফোনটির দাম থেকে শুরু করে সমস্ত তথ্য

50MP ক্যামেরা এবং 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হলো OnePlus Nord 2T, জেনে নিন ফোনটির দাম থেকে শুরু করে সমস্ত তথ্য

OnePlus Nord 2T স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। ওয়ান প্লাসের এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Nord 2-এর সাক্সেসার স্মার্টফোন। ওয়ানপ্লাস, Nord 2T স্মার্টফোনটিকে মে মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল, এই ফোনটিকে এখন কোম্পানি ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে। ওয়ানপ্লাসের এই মিড রেঞ্জ স্মার্টফোনটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হচ্ছিল। লেটেস্ট OnePlus Nord 2T 5G স্মার্টফোনটিকে গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord 2-এর তুলনায় বহু আপগ্রেড করে মার্কেটে পেশ করা হয়েছে। ওয়ানপ্লাসের লেটেস্ট Nord 2T স্মার্টফোনটিকে মিডিয়াটেকের Dimensity 1300 SoC-এর সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে ওয়ানপ্লাস নর্ড 2টি স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সমন্ধে বিস্তারিত তথ্য জানানো হবে।

OnePlus Nord 2T-এর স্পেসিফিকেশন

6.43-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
MediaTek Dimensity 1300 প্রসেসর
Android 12 অপারেটিং সিস্টেম
50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা সেটআপ
32MP ফ্রন্ট ক্যামেরা
4,500mAh ব‍্যাটারি 80W ফাস্ট চার্জি

OnePlus Nord 2T স্মার্টফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত 6.43-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজ্যুলেশন Full HD+, এর সাথে ফোনটিকে Corning Gorilla Glass 5-এর মাধ্যমে প্রোটেকশন দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে MediaTek-এর Dimensity 1300 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।

OnePlus Nord 2T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50MP-এর Sony IMX766 প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, এই ক‍্যামেরা‌টি OIS সাপোর্ট করে। এর সাথে এই ফোনে 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর মোনো লেন্স দেওয়া হয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে সেলফির জন্য 32MP-এর Sony IMX615 ক্যামেরা দেওয়া হয়েছে। OnePlus Nord 2T স্মার্টফোনটি 4,500mAh-এর ব্যাটারি এবং 80W SUPERVOOC চার্জের সাপোর্ট করে।

সফ্টওয়্যারের কথা বলতে গেলে, ওয়ানপ্লাসের এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 আধারিত OxygenOS 12-এ রান করে। ওয়ানপ্লাসের এই ফোনে অ্যালার্ট স্লাইডার দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে। ওয়ানপ্লাসের এই ফোনে X অ্যাক্সিস লিনিয়ার মোটর, 4×4 MIMO, 5G, 4G LTE, Bluetooth 5.2, ডুয়াল ব্যান্ড Wi-Fi, NFC, ডুয়াল রেয়ার স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।

OnePlus Nord 2T 5G-এর দাম

OnePlus Nord 2T স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ওয়ান প্লাসের বেস ভেরিয়েন্টটিকে 8GB RAM এবং 256GB স্টোরেজের সাথে 28,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 12GB+256GB স্টোরেজের সাথে 33,999 টাকা দামে পেশ করা হয়েছে।

ওয়ানপ্লাসের এই ফোনটি‌র সেল আগামী 5 জুলাই থেকে Amazon, OnePlus.in এবং OnePlus এর স্টোরে শুরু হবে। OnePlus Nord 2 স্মার্টফোনের দুটি কালার অপশনে, যথা– গ্রে শ‍্যাডো এবং জেড ফগ এই দুইটি কালার অপশনে পেশ করা হয়েছে।

OnePlus Nord 2T 5G-এর লঞ্চ অফার

OnePlus Nord 2T 5G স্মার্টফোনটির লঞ্চ অফারের সাথে কোম্পানি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজারদের 1,500 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্রদান করছে।

OnePlus Nord 2T 5G-এর প্রতিদ্বন্দ্বী

OnePlus Nord 2T স্মার্টফোনটিকে 30,000 টাকা পর্যন্ত প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। এই সেগমেনটে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনটি মার্কেটে Poco F4 5G, iQOO Neo 6 এবং অন্য ফোনগুলির সাথে কড়া প্রতিযোগিতা দিতে চলেছে। এই ফোনগুলির মধ্যে Poco F4 সবথেকে লেটেস্ট স্মার্টফোন, এই ফোনটি Snapdragon SoC, 120Hz AMOLED ডিসপ্লে এবং Dolby Vision সাপোর্ট করে। আবার iQOO Neo 6-এর স্পেসফিকেশন Poco F4-এর মতো, কিন্তু এই ফোনে 4,700mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন