Home খবর 16GB RAM এর ক্ষমতা এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হবে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

16GB RAM এর ক্ষমতা এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হবে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Highlights

Vivo ভারতে তাদের ‘Y’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কোম্পানির এই ফোনটি Vivo Y36 4G নামে পেশ করা হবে। এই আপকামিং ফোনটি সম্পর্কে টিপস্টার পারস গুগলানি আমাদের সঙ্গে এক্সক্লুসিভ তথ্য শেয়ার করেছেন। আমাদের পাওয়া খবর অনুযায়ী এই ফোনটি আগামী মাসে মিড রেঞ্জে লঞ্চ করা হবে। এই পোস্টে এই আপকামিং ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াও UPI Payment সম্ভব! ফিচার ফোন থেকেও করা যাবে টাকা ট্রান্সফার, জেনে নিন সহজ পদ্ধতি

Vivo Y36 4G স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: আপকামিং Vivo Y36 4G ফোনে 6.8 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হবে। এতে 2.5D ডিসপ্লে ব্যাবহার করা হতে পারে।

প্রসেসর এবং RAM: ভিভো তাদের এই ফোনটিতে মিডিয়াটেকের Helio G99 চিপসেট এবং 8GB RAM যোগ করবে। এছাড়াও এতে 8GB expandable RAM ফিচার থাকবে। অর্থাৎ এতে মোট 16GB RAM উপভোগ করা যাবে।

ক্যামেরা: এই আপকামিং ফোনে ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে জানা গেছে এতে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে।

ব্যাটারি এবং চার্জিং: Vivo Y36 4G তে 5000mAh ব্যাটারি যোগ করা হবে। এর সঙ্গে এতে 44W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।

Vivo Y36 4G এর দাম

টিপস্টার পারস গুগলানির দেওয়া খবর অনুযায়ী ভিভোর এই আপকামিং ফোনটি ভারতে 18 হাজার টাকা থেকে 20 হাজার টাকা দামের মধ্যে পেশ করা হবে। আরও পড়ুন: জলে ডুবলে কিংবা পাথরে পড়লেও কোন ক্ষতি হবে না! শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Nokia XR30 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

কবে লঞ্চ হবে Vivo Y36 4G?

ভিভোর এই আপকামিং ফোনটির লঞ্চ সম্পর্কে পারস গুগলানি ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া খবর অনুযায়ী তথ্য দিয়েছেন যে আগামী মাসে অর্থাৎ মে মাসে ভারতে Vivo Y36 4G ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির মডেল নাম্বার V2247।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন