সেলফি প্রেমীদের জন্য দুর্দান্ত একটি স্মার্টফোন নিয়ে হাজির হল Motorola, 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Moto Edge 30

সম্প্রতি Motorola টেক প্ল্যাটফর্মে তাদের একটি নতুন স্মার্টফোন Moto Edge 30 লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি ফ্ল্যাগশিপ ডিভাইস Moto Edge 30 Pro এর একটি ছোট ভার্সন, যা ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল। Moto Edge 30 স্মার্টফোনটি ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে, যা আগামী দিনে ভারতের মার্কেটেও প্রবেশ করতে পারে। 50MP ক্যামেরা, 8GB RAM, Qualcomm Snapdragon 778G+ চিপসেট এবং 33W TurboPower সহ এই Motorola ফোনটির বিস্তারিত তথ্য এই পোস্টে জানাবো।

Moto Edge 30 এর দাম

Motorola তাদের এই লেটেস্ট স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Moto Edge 30 মোবাইল ফোনটি 256 GB ইন্টারনাল স্টোরেজ সহ 8 GB RAM মেমরি সাপোর্ট করে। এই ফোনে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে না। ইউরোপের মার্কেটে এই ফোনটির দাম EUR 450, যা ভারতীয় মূল্যে প্রায় 36,000 টাকার কাছাকাছি। Motorola Moto Edge 30 স্মার্টফোনটি ইউরোপে Aurora Green, Meteor Gray এবং Supermoon Silver রঙে লঞ্চ করা হয়েছে।

Moto Edge 30 এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Moto Edge 30 স্মার্টফোনে একটি ট্রিপার রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটি 118 ডিগ্রির শক্তি 50-মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Motorola Moto Edge 30 স্মার্টফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Moto Edge 30 এর স্পেসিফিকেশন

Motorola Edge 30 স্মার্টফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা AMOLED প্যানেলে নির্মিত এবং 144 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই মোবাইল ফোনটি Android 12 ভিত্তিক MyUX-এ লঞ্চ করা হয়েছে, যা অক্টা- কোর প্রসেসরের সাথে Qualcomm Snapdragon 778G + চিপসেটে চলে। এই Motorola মোবাইল ফোনটি 5G এবং 4G উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে।

Moto Edge 30-এ সিকিউরিটির জন্য ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মোবাইল ফোন ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। ব্যাকআপের জন্য, Motorola Moto Edge 30 স্মার্টফোনটিতে একটি 4,020 mAh ব্যাটারি রয়েছে, যা 33W TurboPower ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে কাজ করে। এই মোবাইল ফোনটি IP52 রেটযুক্ত যা ফোনটি জল এবং ধুলোর হাত থেকে রক্ষা করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here