50MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO এর লো বাজেট A57s স্মার্টফোন, জেনে নিন ফিচার

OPPO A57s লঞ্চ: OPPO টেক প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারিত করে, OPPO ‘A সিরিজ’-এর অধীনে একটি নতুন স্মার্টফোন OPPO A57s লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি প্রথমে ইউরোপের ক্রোয়েশিয়ায় সেল এর জন্য পাওয়া যাবে, তারপরে এটি ভারতের মার্কেটে প্রবেশ করবে। Oppo A57s-এর প্রধান স্পেসিফিকেশন গুলি হল 50MP ক্যামেরা, 33W SuperVOOC 5,000mAh ব্যাটারি এবং Mediatek Helio G35 প্রসেসর।

OPPO A57s এর স্পেসিফিকেশন

Oppo A57s স্মার্টফোনটি 1612 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে, যা 60Hz রিফ্রেশরেট এ কাজ করে। এই ফোনের স্ক্রিন 269PPI, 600নিটস ব্রাইটনেস এবং 16.7M কালার ডেপথ সাপোর্ট করে এবং এটি Panda MN228 গ্লাস দ্বারা প্রোটেকটেড।

OPPO A57s অ্যান্ড্রয়েড ভিত্তিক ColorOS-এ কাজ করে এবং এই স্মার্টফোনটিতে 2.3GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর এবং MediaTek Helio G35 চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য, এই ফোনটি IMG GE8320 GPU সাপোর্ট করে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Oppo A57s স্মার্টফোনটি F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। এই মোবাইলের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে।

OPPO A57s স্মার্টফোনটি একটি 4G ফোন যা ডুয়াল সিম, 3.5 mm জ্যাক এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা
33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভারতে OPPO A57s এর দাম

Oppo A57s স্মার্টফোনটি ইউরোপে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে পেশ করা হয়েছে, যেখানে 4 GB RAM সহ 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। যদিও কোম্পানি এই ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানায়নি, তবে আশা করা হচ্ছে যে ভারতীয় মূল্যে OPPO A57s এর দাম 15,000 টাকার মধ্যেই থাকবে। এই মোবাইল ফোনটি Starry Black এবং Sky Blue এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here