Home খবর কম বাজেটে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল TCL 30 SE স্মার্টফোন

কম বাজেটে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল TCL 30 SE স্মার্টফোন

টিভি প্রস্তুতকারক কোম্পানি TCL , কিছুদিন আগেই একটি নতুন মোবাইল ফোন TCL 305 লঞ্চ করেছিল যা Helio A22, 5,000mAh ব্যাটারি এবং 13MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ করা হয়েছিল। এই স্মার্টফোনের ব্যাপক সেল হওয়ার পরে কোম্পানি আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। TCL-এর এই মোবাইল ফোনটি TCL 30 SE নামে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হয়েছে, যা 50mp ক্যামেরা, 4GB RAM, MediaTek Helio G25 চিপসেট এবং 5,000mAh ব্যাটারি সাপোর্ট করে।

TCL 30 SE এর স্পেসিফিকেশন

TCL 30SE স্মার্টফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে কোম্পানির দ্বারা পেশ করা হয়েছে, যা 720 x 1600 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.52-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনটি ওয়াটারড্রপ নচ স্টাইলের, যা একটি আইপিএস এলসিডি প্যানেলে নির্মিত। স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস হলেও, নীচে একটি প্রশস্ত চিবুক অংশ রয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত নচটি ‘V’ আকারে তৈরি করা হয়েছে।

TCL 30 SE কোম্পানি সর্বশেষ Android OS Android 12-এ লঞ্চ করেছে যা শুধুমাত্র TCL ইউজার ইন্টারফেসের সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য, এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর এবং MediaTek Helio G25 চিপসেট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে, এই ফোনটি 3 GB RAM এবং 4 GB RAM -এই দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা 32 GB, 64 GB এবং 128 GB স্টোরেজ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য TCL 30 SE স্মার্টফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে । একইভাবে এই নতুন TCL মোবাইলটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

TCL 30 SE একটি ডুয়াল সিম ফোন যা 4G VoLTE সাপোর্ট করে। 3.5mm জ্যাক এবং NFC এর সাথে ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারও দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই মোবাইলটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, TCL 30 SE-তে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

TCL 30 SE এর দাম

TCL 30 SE কোম্পানির দ্বারা $213 US ডলারের প্রারম্ভিক মূল্যে পেশ করা হয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী যার দাম 16,000 টাকার কাছাকাছি। কোম্পানি এখনও তাদের অন্যান্য ভেরিয়েন্টের দাম প্রকাশ করেনি, তবে আগামী দিনে এই মোবাইল ফোনটি চিনে Space Gray এবং Atlantic Blue রঙে সেল এর জন্য পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন