ভারতের বাজারে itel তাদের নতুন বাজেট স্মার্টফোন itel A300C লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে 6000mAh বড় ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং, 12GB RAM এবং Android 16 Go দেওয়া হয়েছে। এছাড়া কম দামে ফোনটি 90Hz ডিসপ্লে, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি এবং প্রথম 100 দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টটি সহ লঞ্চ করা হয়েছে। নিচে itel A300C স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
itel A300C ফোনের দাম
ভারতের বাজারে itel A300C ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই কম দামের ফোনটি 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা দৈনন্দিন কাজের জন্য একটি কম দামের স্মার্টফোন খুজছেন, কোম্পানির ফোনটি সেইসব ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ভারতের বাজারে ফোনটি জার্নাল ট্রেড এবং অনলাইন চ্যানেলের মাধ্যমে সেল করা হবে।
itel A300C ফোনের স্পেসিফিকেশন
itel A300C ফোনটিতে 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটি সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য ডিজাইন করা হয়েছে।
প্রসেসিঙের জন্য itel A300C ফোনে Unisoc T7100 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 6GB RAM রয়েছে, তবে ভার্চুয়াল RAM এক্সপেনশনের মাধ্যমে 12GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে। itel A300C ফোনটি Android 16 Go Edition সহ কাজ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই কম্বিনেশনের জন্য WhatsApp, YouTube, UPI পেমেন্ট, সোশ্যাল মিডিয়া এবং লার্নিং আপের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
itel A300C ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। চার্জিঙের জন্য ফোনে Type-C পোর্ট যোগ করা হয়েছে। ফলে বড় ব্যাটারির সহ ইউজারদের বার বার চার্জ করার মতো সমস্যার সম্মখিন হতে হবে না। ফোনটিতে Type-C OTG কানেক্টিভিটি রয়েছে।
ফটোগ্রাফির জন্য itel A300C ফোনে 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অর্থাৎ ভালো ফটোগ্রাফি এবং ভিডিও কলিং করা যাবে।
অডিওর জন্য itel A300C ফোনে DTS-এনহ্যান্স সাউন্ড এফেক্ট পাওয়া যাবে, ফলে কোম্পানির বক্তব্য অনুযায়ী অসাধারন সাউন্ড এক্সপেরিয়েন্স করা যাবে। ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Face Unlock ফিচার যোগ করা হয়েছে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে প্রথম 100 দিনের জন্য Free Screen Replacement অফার জারি করা হয়েছে। একইসঙ্গে শর্তাবলী প্রযোজ্য।
itel A300C ফোনটির অন্যতম বিশেষত্ব হল UltraLink Free Call। কোম্পানি জানিয়েছে এটি ইউজারদের খারাপ পরিস্থিতিতে কানেক্টটেড রাখার জন্য তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে IR সেন্সর রয়েছে, ফলে ইউজাররা এই স্মার্টফোনটি রিমোটের মতো ব্যাবহার করতে পারবেন।
যারা কম দামে 4G ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য itel A300C ফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি Realme, iQOO এবং LAVA ব্র্যান্ডের ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।











