জারি হল OnePlus 16 ফোনের টিজার, 165Hz ডিসপ্লে সহ পেশ হতে পারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন

OnePlus এর আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 স্মার্টফোনের সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির জারি করা টিজার অনুযায়ী শীঘ্রই ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হবে এবং আসন্ন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও নিশ্চিত জানানো হয়েছে। ইতিমধ্যেই এই ফোনের সম্পর্কে বেশ কিছু লিক জানা গেছে। এই লিকের মাধ্যমে ফোনের 200MP ক্যামেরা এবং বড় ব্যাটারি ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 ফোনের টিজার ডিটেইলস সম্পর্কে।

শীঘ্রই লঞ্চ হবে OnePlus 16 স্মার্টফোন

চীনের সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে OnePlus তাদের OnePlus 16 ফোনটি টিজ করে জানিয়েছে খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। আগেই প্রকাশ্যে আসা লিক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল অক্টোবর মাসে OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ আগামী মাসেই ইউজাররা এই ফোনটি এক্সপেরিয়েন্স করতে পারবেন।

কোম্পানির টিজার দেখে নিশ্চিত হওয়া গেছে OnePlus 16 ফোনটি লঞ্চ হতে আর বেশিদিন বাকি নেই। আপাতত শুধুমাত্র চীনের লঞ্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে এবং গ্লোবাল বাজারে ফোনের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

OnePlus 16 ফোনে পাওয়া যাবে 165Hz রিফ্রেশ রেট

OnePlus এর বক্তব্য অনুযায়ী OnePlus 16 ফোনটি Android 17 বেস্ড ColorOS 17 সহ রান করবে। একইসঙ্গে ফোনে সিস্টেম-ওয়াইড 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। অর্থাৎ শুধুমাত্র ডিসপ্লেই নয়, বরং সম্পূর্ণ সিস্টেমে
165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

এই তথ্য অনেকটা আগে প্রকাশ্যে আসা রিপোর্টের মতোই, যেখানে 165Hz ডিসপ্লের কথা উল্লেখ করা হয়েছিল। তবে আগের কিছু লিকে 185Hz AMOLED ডিসপ্লের কথাও বলা হয়েছে, তবে এই তথ্য এখনও পর্যন্ত কনফার্ম নয়

OnePlus 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে OnePlus 16 ফোনটি লিস্টেড হয়েছিল। আপকামিং OnePlus ফোনে 100W ওয়্যারড চার্জিং ফিচার দেওয়া হবে। এটি OnePlus 16 স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে আপকামিং OnePlus 16 ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে চার্জিং ফিচার সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

OnePlus 16 ফোনের ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। লিক অনুযায়ী ফোনটিতে
200MP প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এতে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকবে বলে জানা গেছে।

লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 16 ফোনটিতে 9,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। তবে ফোনের ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য লিক থেকে জানা গেছে।

জানিয়ে রাখি OnePlus এর পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus 16 ফোনের লঞ্চ ডেট এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো জানানো হয়নি। অদূর ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here