Highlights
- বর্তমানে তাইওয়ানে লঞ্চ হয়েছে Vivo Y55s 5G স্মার্টফোন।
- এই Vivo ফোনটি SA/NSA 11 5G ব্যান্ড সাপোর্ট করে।
- Vivo Y55S ফোনটি Memory Consolidation 2.0 টেকনোলজি সাপোর্ট করে।
Vivo তাদের ‘Y’ সিরিজের অধীনে আরেকটি নতুন মোবাইল ফোন Vivo Y55s 5G পেশ করেছে। এই Vivo মোবাইলটি বর্তমানে তাইওয়ানে লঞ্চ করা হয়েছে, যা 6GB RAM, MediaTek Dimensity 700 SoC, 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। Vivo Y55S হল একটি মিড বাজেট 5G ফোন যা দুর্দান্ত চেহারা এবং শক্তিশালী স্পেসিফিকেশনে সাপোর্ট করে। আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Redmi A1 এর আরেকটি ভার্সন, আবার পাবেন লো বাজেট Redmi ফোন
Vivo Y55s 5G স্মার্টফোনের দাম
Vivo Y55S 5G ফোনটি তাইওয়ানে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM সহ 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যার দাম NTD 7,990 অর্থাৎ 21,000 টাকা। Vivo Y55s 5G ফোনের বড় ভেরিয়েন্টটি 6GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট করে।যার দাম NTD 8,490, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 22,700 টাকা। আন্তর্জাতিক মার্কেটে এই 5G Vivo ফোনটি Galaxy Blue এবং Star Black রঙের কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Vivo Y55s 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.58″ FHD+ ডিসপ্লে
- 6GB RAM + 128GB স্টোরেজ
- MediaTek Dimensity 700 SoC 50MP
- ডুয়াল রেয়ার ক্যামেরা
- 18W 5,000mAh ব্যাটারি
Vivo Y55S 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে এই মোবাইলটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে নির্মিত যা 2408×1080 পিক্সেল রেজলিউশন সহ 6.58 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন LCD প্যানেলে তৈরি যা 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6%, যার মধ্যে আল্ট্রা ওয়াইড কালার গামুট এবং 96% NTSC পাওয়া যায়। আরও পড়ুন: Ambani লঞ্চ করেছে প্রতিদিন 2.5GB ডেটাসহ দুটি নতুন প্ল্যান, ভ্যালিডিটি পাওয়া যাবে 90 দিন পর্যন্ত
Vivo Y55s 5G ফোনটি Android 12-এ Funtouch OS 12 সহ লঞ্চ হয়েছে। প্রসেসিংয়ের জন্য এই মোবাইল ফোনে MediaTek Dimensity 700 চিপসেট দেওয়া হয়েছে। Y55S 5G ফোনটি এক্সটেন্ডেড র্যাম মেমরি টেকনিক সাপোর্ট করে, যার সাহায্যে ইন্টারনাল র্যাম মেমরি 2GB পর্যন্ত এক্সট্রা বাড়ানো যায়। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ফটোগ্রাফির জন্য Vivo Y55S 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত রয়েছে, যা F/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে। এই Vivo ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/1.8 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। আরও পড়ুন: এই দিন OTT-তে রিলিজ হবে শাহ্রুখ খানের Pathaan, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে এই সিনেমা
Vivo Y55s 5G একটি ডুয়াল সিম ফোন, যা 5G এবং 4G উভয় সাপোর্ট করে।এই ফোনে 3.5 mm জ্যাক এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Vivo ফোনটিতে 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
