ওপ্পো তাদের ফ্যানদের খুশি করার জন্য ক্যামেরার জন্য জনপ্রিয় OPPO Reno 13 5G ফোনটির দাম কমিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনের সমস্ত ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে এবং আজ থেকেই কম দামে সেল করা হচ্ছে। এই Reno 13 5G ফোনটিতে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা, 5,600mAh Battery এবং Dimensity 8350 প্রসেসর দেওয়া হয়েছে।
OPPO Reno 13 5G এর দাম
এই বছরের শুরুতে OPPO Reno 13 5G ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM অপশনে পেশ করা হয়েছিল। বর্তমানে ফোনটি কম দামে কেনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে সমস্ত ভেরিয়েন্টে পার্মানেন্ট প্রাইস কাট সহ 2 হাজার টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
| OPPO Reno13 5G | লঞ্চ প্রাইস | প্রাইস ড্রপ | নতুন দাম |
| 8GB RAM + 128GB Storage | ₹37,999 | ₹2,000 | ₹35,999 |
| 8GB RAM + 256GB Storage | ₹39,999 | ₹2,000 | ₹37,999 |
| 12GB RAM + 512GB Storage | ₹43,999 | ₹2,000 | ₹41,999 |
এই প্রাইস কাটের পর ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 35,999 টাকা এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 37,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে Reno 13 ফোনের টপ মডেল 12GB RAM সহ 512স্টোরেজ অপশনের দাম কমিয়ে 41,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Luminous Blue, Ivory White এবং Sky Blue মতো
OPPO Reno 13 5G এর ক্যামেরা
সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Reno 13 Pro 5G ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 50MP Front ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের দিয়ে 4K/60fps ভিডিও রেকর্ডিং করা যাবে। ওপ্পো তাদের ফোনটি Underwater photography জন্য বেস্ট তৈরি করেছে। জলের নিচেও এই ক্যামেরা ফটো তুলতে এবং ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত এবং 84° FOV ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স890 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেন্সর OIS এবং অটোফোকাস ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে OPPO Reno 13 ফোনে রেয়ার প্যানেলে 8MP Ultra-wide অ্যাঙ্গেল OV08D লেন্স এবং 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর রয়েছে।
OPPO Reno 13 5G এর স্পেসিফিকেশন
- 6.59″ FHD+ AMOLED Display
- MediaTek Dimensity 8350
- 5,600mAh Battery
- 80W Super Flash Charge
ডিসপ্লে
OPPO Reno 13 ফোনটিতে 1256 x 2760 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 3840Hz PWM ডিমিং, 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
OPPO Reno 13 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক Dimensity 8350 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 3.35GHz ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A715 এবং Cortex-A510 কোর রয়েছে। এই ফোনে MediaTek NPU 780 AI রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটির ব্যাটারি 5 বছরের ডিউরেবিলিটি সহ পেশ করা হয়েছে।
অন্যান্য ফিচার
OPPO Reno 13 ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষা জন্য OPPO Reno 13 ফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনটিতে infrared sensor, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং স্টিরিও স্পিকারের মতো অপশন রয়েছে।
