গত সপ্তাহে রিয়েলমি ভারতে তাদের ‘Selfie Mirror’ সহ realme 16 5G স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে একটি কাচ অর্থাৎ আয়না রয়েছে। ফলে এটি দেখে রেয়ার ক্যামেরার সাহায্যে সেলফি তোলা যাবে। আজ থেকে ভারতের বাজারে realme 16 5G ফোনটি সেল করা হচ্ছে। 3 হাজার টাকার ডিসকাউন্ট সহ স্মার্টফোনটি কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 16 5G স্মার্টফোনের প্রাইস ডিটেইলস সম্পর্কে।
realme 16 5G স্মার্টফোনটির প্রাথমিক দাম 31,999 টাকা রয়েছে। এটি স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে realme 16 5G স্মার্টফোনটির টপ ভেরিয়েন্ট 12GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির এই তিনটি ভেরিয়েন্টেই 3,000 টাকার ডিসকাউন্ট জারি করা হয়েছে।
নতুন স্মার্টফোনটি কেনার সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে 3,000 টাকার ছাড় পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে প্রায় দেশের সমস্ত বড় ব্যাঙ্কের মাধ্যমে এই অফার দেওয়া হচ্ছে। অন্যদিকে যারা ইএমআই-এর মাধ্যমে ফোনটি কিনতে চাইছেন না, তাঁরা একবারে ফুল পেমেন্ট করে realme 16 5G ফোনটি কিনলে 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। ইউজাররা ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ডের মাধ্যমে এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
UPI পেমেন্ট করে স্মার্টফোনটি কিনলে কোম্পানির পক্ষ থেকে 2 হাজার টাকার ছাড় দেওয়া হবে। এছাড়াও realme 16 5G ফোনটিতে 5,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। অন্যদিকে পুরনো স্মার্টফোনটি realme ব্র্যান্ডের হলে, অতিরিক্ত 1,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে realme 16 5G ফোনটি সেল করা হচ্ছে।
View this post on Instagram
এই realme 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড realme UI 7.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য realme 16 5G স্মার্টফোনটিতে 2.5গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu score 6,29,903 পেয়েছে।
একইসঙ্গে হেভি পারফরমেন্স এবং গেমিং চলাকালীন স্মার্টফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য 6050mm² VC কুলিং সিস্টেম রয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে realme 5G স্মার্টফোনটিতে 6 বছরের ল্যাগফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। realme 16 5G ফোনটিতে LPDDR4X RAM + UFS 2.2 Storage সাপোর্ট করে। এছাড়া realme 16 5G স্মার্টফোনটি 3 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme 16 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে প্রায় 17 ঘন্টা 16 মিনিট PCMark battery benchmark স্কোর পেয়েছে। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। এছাড়া দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 60W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
realme 16 5G স্মার্টফোনটিতে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 4200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার এবং DT Star D+ গ্লাস এর প্রোটেকশন লেয়ার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 16 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য realme 16 5G ফোনটি ভারতে 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য realme 16 5G ফোনটি IP69 Pro রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি 0.5 মিটার জলে একটানা 60 দিন পর্যন্ত পড়ে থাকলে, এটি সুরক্ষিত থাকবে। 80 ডিগ্রী সেলসিয়াস গরমও realme 16 5G ফোনটি সহ্য করতে পারবে। বাজারে স্মার্টফোনটি Air White এবং Air Black কালার অপশনে সেল করা হচ্ছে। এই ফোনটির থিকনেস 8.1mm এবং ওজন 183 গ্রাম রয়েছে।












