দীপাবলি উপলক্ষে প্রায় প্রত্যেক ব্যাক্তিই তাদের বাড়ির জন্য কিছু না কিছু কেনার পরিকল্পনা করছেন। বিভিন্ন কোম্পানিও এই সুযোগে তাদের টিভি, ফোন ও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সে অসাধারণ ছাড় জারি করছে। যারা একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টে একটি দারুণ ডিল সম্পর্কে আলোচনা করা হল। বর্তমানে Samsung এর 55-ইঞ্চির 4K Smart TV 9500 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।
স্মার্ট টিভির অফার
এই পোস্টে Samsung Vision AI 55 inch Ultra HD (4K) Mini LED Smart TV সম্পর্কে আলোচনা করা হচ্ছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই 55 ইঞ্চির স্মার্ট টিভি অসাধারণ ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। ফ্লিপকার্টে এই টিভির সাধারণ সেলিং প্রাইস 59,999 টাকা। তবে কোম্পানির পক্ষ থেকে এমআরপিতে 12,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি 47,490 টাকা দামে বিক্রি করা হচ্ছে।
এছাড়াও কোম্পানির পক্ষ থেকে 55 ইঞ্চির এই স্মার্ট টিভিতে 9,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। SBI Credit card এর মাধ্যমে পেমেন্ট করলে এই অতিরিক্ত বেনিফিট উপভোগ করা যাবে। এই ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ টিভির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 37,990 টাকা। অর্থাৎ এসবিআই কার্ডের মাধ্যমে 60 হাজার টাকা রেঞ্জের এই টিভি পাওয়া যাবে 40 হাজার টাকার চেয়েও কম দামে। এই টিভি সস্তায় কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Samsung Vision AI 55-ইঞ্চির স্মার্ট টিভির ফিচার
Samsung এর Vision AI সিরিজের এই স্মার্ট টিভিতে 55-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 3840 x 2160 পিক্সেল রেজোলিউশন সহ Ultra HD অর্থাৎ 4K স্ক্রিন যোগ করা হয়েছে। এই টিভিতে Mini LED প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এটি 50Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই টিভির স্ক্রিনে HDR ও Color Booster সাপোর্ট রয়েছে, ফলে এতে সুন্দর পিকচার কোয়ালিটি পাওয়া যাবে।
এই স্মার্ট টিভিতে 8GB স্টোরেজ দেওয়া হয়েছে, ফলে এই টিভিতে বিভিন্ন অ্যাপ ও গেম ডাউনলোড করে রাখা যাবে। এই টিভি Smart Tizen TV অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এতে 7 বছর পর্যন্ত ওএস আপডেট পাওয়া যাবে। এতে ওয়াইফাই ও ব্লুটুথ সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই টিভিতে 3 HDMI পোর্ট এবং 1 USB পোর্ট দেওয়া হয়েছে। এই টিভির রিমোটে ভয়েস কম্যান্ড ফিচার যোগ করা হয়েছে।
সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে 30W স্পিকার রয়েছে। এই টিভিতে Netflix, Prime Video, JioHotstar, Sonyliv, Z5 এবং Apple TV সহ YouTube ও Spotify অ্যাপ সাপোর্ট রয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই টিভির সঙ্গে ফ্রি ইনস্টলেশন এবং 2 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
