সপ্তাহে জুলাই মাসের শুরু থেকে ভারতের বাজারে একাধিক দারুণ স্মার্টফোন লঞ্চ হয়েছে। বাজারে Vivo ও Samsung ফোল্ড ফোনের পাশাপাশি OnePlus Nord স্মার্টফোন পেশ করা হয়েছে। এবার জুলাই মাসের শেষ সপ্তাহেও বাজারে লঞ্চ হবে বেশ কিছু নতুন ফোন। 21 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত ভারতের বাজারে আসন্ন স্মার্টফোন এবং সেগুলির লঞ্চ ডেট সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
এই সপ্তাহে আসন্ন স্মার্টফোন
Realme 15 Pro
লঞ্চ ডেট – 24 জুলাই
আগামী 24 জুলাই Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ Realme 15 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনে 12GB RAM + 256GB Storage দেওয়া হবে। এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। Realme 15 Pro ফোনটিতে Curve AMOLED ডিসপ্লে থাকবে এবং এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট ও 6500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি ও 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
Realme 15
লঞ্চ ডেট – 24 জুলাই
আগামী 24 জুলাই Realme 15 Pro ফোনটির সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে Realme 15 ফোনটিও পেশ করা হবে। Pro মডেলের মতোই এই ফোনেও 7,000mAh Battery এবং 80W ফাস্ট চার্জিং টেকনোলোজি দেওয়া হবে। এই ফোনের স্ক্রিন সাইজ আলাদা হলে প্যানেল Pro মডেলের মতো হবে। এই ফোনে MediaTek Dimensity 7300+ প্রসেসর যোগ করা হবে। এতে 8GB RAM থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে 50MP সেলফি ক্যামেরার পাশাপাশি 50MP + 8MP রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনটি Flowing Silver, Silk Purple এবং Velvet Green কালার অপশনে সেল করা হবে।
iQOO Z10R
লঞ্চ ডেট – 24 জুলাই
ভারতে 24 জুলাই iQOO Z10R ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। এই ফোনে MediaTek Dimensity 7400 প্রসেসর থাকবে এবং ফোনটির টপ মডেলে 12GB RAM দেওয়া হবে। কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে সহ এই ফোনটির থিকনেস 7.39mm হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং দেওয়া হবে। iQOO Z10R ফোনে 32MP Selfie ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX882 OIS সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,700mAh ব্যাটারি যোগ করা হবে।
LAVA Blaze Dragon
লঞ্চ ডেট – 25 জুলাই
LAVA Blaze Dragon 5G ফোনটি 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে। ভারতে এই ফোনটি 25 জুলাই পেশ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেটের পাশাপাশি 4GB বা 6GB RAM থাকতে পারে। এই ফোনে স্টক অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম যোগ করা হবে। এতে 128GB UFS 3.1 স্টোরেজ টেকনোলোজি দেওয়া হবে।
