গত মাসে টেক জগতে ‘এজ 60’ সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Motorola Edge 60, Edge 60 Pro, Edge 60 Stylus এবং Edge 60 Fusion ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি তাদের ‘মোটো জি’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কয়েক দিনের মধ্যেই নতুন Moto G96 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Moto G96 5G ফোনটি কেমন হবে তার সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Moto G96 5G এর ভারতীয় লঞ্চ ডিটেইলস
9 জুলাই ভারতের বাজারে Moto G96 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই দিন ভার্চুয়ালি নতুন মোটোরোলা ফোনটি ভারতে পেশ করা হবে। 9 জুলাই দুপুর 12টা সময়ে Moto G96 5G ফোনের দাম ও সেল ডিটেইলস জানানো হবে। কোম্পানির ওয়েবসাইট সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Moto G96 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।
Moto G96 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ 144Hz pOLED 3D Curved Display
- Qualcomm Snapdragon 7s Gen 2
- 8GB RAM + 256GB Storage
- 8GB RAM Boost
- 50MP Rear Camera
- 32MP Front Camera
- 33W 5,500mAh Battery
ডিসপ্লে
Moto G96 5G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিও এবং 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3ডি কার্ভ প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন রয়েছে। এই ফোনের পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট, 300 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
Moto G96 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং লেটেস্ট Hello UI সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই 8- কোর প্রসেসরে 1.95GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোয়াড কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোয়াড কোর সিপিইউ রয়েছে।
স্টোরেজ
ভারতে Moto G96 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হবে। এতে LPDDR4X RAM থাকবে। এই ফোনে RAM বুস্ট ফিচার রয়েছে, ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 16GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (8GB RAM +16GB RAM) ব্যাবহার করা যাবে। ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটিতে UFS 2.2 storage ফিচার সাপোর্ট করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Moto G96 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এটি Sony LYT700C সেন্সর এবং এতে Quad PDAF ও Ultra Pixel টেকনোলোজি যোগ করা হবে। একইসঙ্গে ফোনটিতে 118.6° FOV এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল Ultrawide + Macro ভিশন লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল Quad Pixel টেকনোলোজি দেওয়া হবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G96 5G ফোনটিতে শক্তিশালী 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 42 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এই ব্যাটারি চার্জ করার জন্য ফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
Moto G96 5G এর ফিচার
- ডেটা সিকিউরিটির জন্য ফোনটিতে Moto Secure Thinkshield প্রোটেকশন দেওয়া হয়েছে।
- ফোনটির স্ক্রিনে SGS Low Blue Light সার্টিফিকেশন রয়েছে, ফলে চোখ সুরক্ষিত থাকবে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 রেটিং যোগ করা হবে।
- Moto G96 5G ফোনটির ক্যামেরাতে 6x Digital Zoom সাপোর্ট করবে।
- বিনোদনের জন্য এই ফোনটিতে FM Radio থাকবে।
- মিউজিক উপভোগ করার জন্য ফোনটিতে Dolby Atmos স্পিকার যোগ করা হবে।
- এই ফোনটিতে Google Assistant ভয়েস কন্ট্রোল ফিচার দেওয়া হবে।
- এই ফোনটি 13 5G Bands সাপোর্ট করবে।
- কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.2 এবং 5GHz Wi-Fi দেওয়া হবে।
Moto G96 5G এর প্রাইস (লিক)
আমাদের ধারনা অনুযায়ী Moto G96 5G ফোনটি মিড রেঞ্জে 20 হাজার টাকা থেকে 25 হাজার টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কোম্পানির অফার সহ ফোনটি 19,999 টাকা দামে সেল করা হতে পারে।
Moto G96 5G এর কালার অপশন
কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী ফোনটি ভারতের বাজারে vegan leather প্যাটার্ন সহ চারটি কালার অপশনে লঞ্চ করা হবে। এতে PANTONE Greener Pastures, PANTONE Cattleya Orchid, PANTONE Ashleigh Blue এবং PANTONE Dresden Blue এর মতো কালার অপশন থাকবে।
