12,999 টাকা দামে ভারতে শুরু হল 8GB RAM সহ এই 5G স্মার্টফোনের সেল, জেনে নিন অফার ও প্রাইস ডিটেইলস

গতকাল থেকে ভারতে 15 হাজার টাকার চেয়েও কম দামে OPPO K13x স্মার্টফোনের সেল শুরু হয়ে গেছে। মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ মজবুত বডি থাকার ফলে স্মার্টফোনটি উঁচু থেকে পড়ে গেলেও বা জোরে কোনো কিছুর সঙ্গে আঘাত লাগলেও খুব একটা ক্ষতি হবে না। এই কম দামের 5G স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে এবং 8GB RAM ভেরিয়েন্টে 2,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K13x 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO K13x 5G এর দাম এবং অফার

স্মার্টফোনের দাম

  • 4GB RAM + 128GB Storage – ₹11,999
  • 6GB RAM + 128GB Storage – ₹12,999
  • 8GB RAM + 128GB Storage – ₹14,999

OPPO K13x 5G স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। এই স্মার্টফোনটির 4GB RAM সহ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা, 6GB RAM সহ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা এবং 8GB RAM সহ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে।

স্মার্টফোনের অফার

  • 4GB RAM + 128GB Storage – ₹10,999*
  • 6GB RAM + 128GB Storage – ₹11,999*
  • 8GB RAM + 128GB Storage – ₹12,999*

কোম্পানির পক্ষ থেকে সেল শুরু হিসাবে স্মার্টফোনের 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্টে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্টের পর স্মার্টফোনটি 10,999 টাকা এবং 11,999 টাকা দামে সেল করা হচ্ছে। একইভাবে 8GB RAM ভেরিয়েন্ট 2,000 টাকার ডিসকাউন্ট সহ 12,999 টাকা দামে পাওয়া যাচ্ছে।

কোম্পানির ওয়েবসাইট সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমেও OPPO K13x 5G স্মার্টফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। কম দামের OPPO K13x 5G স্মার্টফোনটি কেনার জন্য বা সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

OPPO / Flipkart

OPPO K13x 5G এর ডিজাইন

OPPO K13x 5G স্মার্টফোনটি 360° Damage-Proof Armour বডি ডিজাইন সহ পেশ করা হয়েছে। এটির মাধ্যমে স্মার্টফোনটির উপর চাপ পড়লে বা হটাৎ করে হাত থেকে পড়ে গেলেও স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে হাইস্ট্রেন্থ AM04 aluminum alloy ইনার ফ্রেম দেওয়া হয়েছে। এর ফলে স্মার্টফোনটি উঁচু থেকে পড়ে গেলেও বা জোড়ে কিছুর সঙ্গে আঘাত লাগলেও খুব একটা ক্ষতি হবে না।

এই ওপ্পো স্মার্টফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে, ফলে শক প্রুফ ডিজাইন পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 1.4 মিটার উঁচু থেকে ফেলেও টেস্ট করা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটির স্ক্রিনে Crystal Shield গ্লাস প্রোটেকশন রয়েছে, ফলে এতে 160% পর্যন্ত ইমপ্যাক্ট রেজিস্টেন্স পাওয়া যায়। জানিয়ে রাখি স্মার্টফোনটি Midnight Violet এবং Sunset Peach কালার অপশনে সেল করা হচ্ছে।

OPPO K13x 5G এর স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz Display
  • MediaTek Dimensity 6300
  • 8GB RAM + 128GB Storage
  • 8GB RAM Expansion
  • 8MP Front Camera
  • 50MP Dual Rear Camera
  • 6,000mAh Battery
  • 45W SUPERVOOC

ডিসপ্লে

OPPO K13x 5G স্মার্টফোনটিতে 6.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন আলট্রা ব্রাইট LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

OPPO K13x 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর ও 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে। আমাদের করা টেস্টে স্মার্টফোনটি AnTuTu স্কোর 4,47,305 পেয়েছে।

স্টোরেজ

OPPO K13x 5G স্মার্টফোনটি ভারতে 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে RAM এক্সপেনশন ফিচার রয়েছে, এর ফলে স্মার্টফোনের ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB + 8GB) পারফরমেন্স উপভোগ করা যায়। এই স্মার্টফোনটিতে LPDDR4x RAM + UFS 2.2 storage ফিচার রয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO K13x 5G স্মার্টফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ /1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OV50D প্রাইমারি সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল Depth সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K13x 5G স্মার্টফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি রয়েছে। আমাদের করা টেস্টিঙের সময় স্মার্টফোনটি PCMark Battery বেঞ্চমার্ক স্কোর12 ঘন্টা পেয়েছে। টেস্টিং চলাকালীন স্মার্টফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 71 মিনিট সময় লেগেছে।

OPPO K13x 5G এর ফিচার

  • স্মার্টফোনটির স্ক্রিনে Splash ও Glove Touch ফিচার দেওয়া হয়েছে।
  • ভেজা হাতেও কোনো ধরনের অসুবিধা ছাড়াই স্মার্টফোনটি ব্যাবহার করা যাবে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটির ব্যাটারি হেলথ 5 বছর পর্যন্ত বজায় থাকবে।
  • কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 5 ও Bluetooth 5.4 সহ NFC সাপোর্ট রয়েছে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক ও ডুয়েল স্পিকার সহ মিউজিক উপভোগ করা যাবে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ওপ্পো স্মার্টফোনটিতে IP65 রেটিং রয়েছে।
  • এই স্মার্টফোনটিতে AI Features সহ Google Gemini সাপোর্ট দেওয়া হয়েছে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটির থিকনেস 7.99mm ও ওজন 194 গ্রাম রয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here