স্মার্টফোন কোম্পানি পোকো গত মার্চ মাসে তাদের হোম মার্কেট চীনে ‘এফ’ সিরিজের POCO F3 ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি একটি 5জি স্মার্টফোন এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 870জি চিপসেটে রান করে। চীনে সফলতার পর এখন ভারতীয় ইউজাররাও অধীর আগ্রহে এই ফোনটির জন্য অপেক্ষা করছে। বিগত দিনে এই ফোনটি সম্পর্কে বেশ কিছু লিক পাওয়া গিয়েছিল কিন্তু আজ পোকো ইন্ডিয়া ঘোষণা করে জানিয়ে দিয়েছে ভারতে খুব তাড়াতাড়ি কোম্পানি POCO F3 5G ফোনটি লঞ্চ করবে। এছাড়াও একই সঙ্গে দেশে আসছে POCO F3 GT স্মার্টফোন।
পোকো ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট করে জানিয়ে দিয়েছে ভারতের মার্কেটে ‘এফ3’ সিরিজ নিয়ে আসছে। টুইটে কোম্পানি একটি টীজার ভিডিও শেয়ার করেছে যেখানে POCO F3 এবং POCO F3 GT এর ভারতে লঞ্চ সম্পর্কে বলা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে সঠিকভাবে কিছু বলা হয়নি, কিন্তু বলা হয়েছে POCO F3 এবং POCO F3 GT ফোনদুটি এই বছরের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ জুলাই মাসে ভারতে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি, টীজারে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে।
“Locked & loaded, finger on the trigger” The next F is closer than you thought.
Good things come to those who wait, best things to those who never give up! pic.twitter.com/Pu7G6VZgFR
— POCO India – Register for Vaccine ?? (@IndiaPOCO) May 28, 2021
POCO F3 এর স্পেসিফিকেশন
কোম্পানির POCO F3 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে এবং এতে 12GB পর্যন্ত LPDDR5 RAM এর সঙ্গে 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের Sony IMX582 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে POCO F3 তে 5G, 4G LTE, WI-FI 6, Bluetooth 5.1, GPS / A-GPS, NFC, Infrared (IR Blaster) এবং ইউএসবি টাইপ সি পোর্টে দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য POCO F3 তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,520 এমএএইচের ব্যাটারি যোগ করা হয়েছে।
POCO F3 GT এর স্পেসিফিকেশন
গ্লোবাল মার্কেটে POCO F3 GT ফোনটি 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের এবং দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। লিস্টিঙে এই শেষ তিনটি ক্যামেরার ডিটেইলস শেয়ার করা হয়নি। আমরা মনে করছি, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও একটি ডেপ্থ সেন্সর হতে পারে।
POCO F3 GT ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 চিপসেটে রান করে। শপিং সাইটের লিস্টিং অনুযায়ী এই ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও মিইউআই 12 এ কাজ করে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,065 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত POCO F3 GT এর সমস্ত স্পেসিফিকেশন Redmi K40 Gaming Edition এর মতো।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











