8 জানুয়ারি POCO তাদের POCO M8 5G ফোনটি ভারতে লঞ্চ করবে বলে জানিয়েছে। এখনও পর্যন্ত কনফার্ম জানানো হয়নি, তবে এই ফোনটি Snapdragon 6 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে এবং Redmi Note 15 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। অন্যদিকে নতুন লিকের মাধ্যমে POCO M8 সিরিজের POCO M8 Pro 5G ফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে।
টিপস্টার সুধাংশু POCO M8 Pro 5G ফোনের লিক শেয়ার করেছে। লিকের মাধ্যমে আপকামিং ফোনটি কোয়ালকমের Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz থেকে 2.7GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
লিক অনুযায়ী POCO M8 Pro 5G ফোনটিতে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি Quad Curved ডিসপ্লেতে 120হার্টস রফ্রেস রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে এই স্ক্রিনে কর্নিং Gorilla Glass Victus 2 প্রোটেকশন যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য POCO M8 Pro 5G ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO M8 Pro ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8 Pro 5G ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে আপকামিং ফোনটি আলাদা আলাদা দেশে ভিন্ন ভিন্ন ব্যাটারি ক্যাপাসিটি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনটি দ্রুত চার্জ করার জন্য 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ পেশ করা হতে পারে।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী POCO M8 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.4, Wi-Fi 5 এবং IR blaster ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হবে। আপাতত আপকামিং ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
8 জানুয়ারি 15 হাজার টাকা বাজেট রেঞ্জে POCO M8 5G ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে ফোনের টপ ভেরিয়েন্টের দাম 18 হাজার টাকা পর্যন্ত রাখা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,520mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার এবং 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
