Home খবর 6500mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হতে পারে নতুন 5G স্মার্টফোন, BIS সাইটে লিস্টেড হল Pova 8 Pro

6500mAh ব্যাটারি এবং 144Hz ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হতে পারে নতুন 5G স্মার্টফোন, BIS সাইটে লিস্টেড হল Pova 8 Pro

গত মাসে ভারতের বাজারে Pova 8 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের ‘প্রো’ ভার্সন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ভারতে Pova 8 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। Tecno এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে BIS লিস্টিং হল কোনো ফোনের ভারতে লঞ্চের টিকিট। তাই বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি Pova 8 Pro ফোনটি দেশের বাজারে পেশ হতে চলেছে।

Pova 8 Pro 5G ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন সাইটে Pova 8 Pro 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি LK7 মডেল নাম্বার সহ দেখা গেছে। জানিয়ে রাখি, BIS হল ভারত সরকারের \National Standards Body)\। এটি ভারতীয় বাজারে আসন্ন প্রোডাক্টের গুণমান, সুরক্ষা ও সার্টিফিকেশন নিশ্চিত করে। সহজ ভাষায় বলতে গেলে, ভারতে কোনো স্মার্টফোন বিক্রি করতে হলে BIS শংসাপত্র বা সার্টিফিকেট পাওয়া আবশ্যক। এবার BIS লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে।

Pova 8 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

ইতিমধ্যেই গ্লোবাল বাজারে Pova 8 Pro ফোনটি লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Pova 8 Pro 5G ফোনে MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Arm Mali-G615 MC2 GPU রয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড HiOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Pova 8 Pro 5G ফোনে 2644 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে HyperLux AMOLED স্ক্রিন এবং এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট ও 4500nits পীক ব্রাইটনেস সহ 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে সিকিউরিটির জন্য আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে।

Pova 8 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি Sony LYTIA 700C সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Pova 8 Pro 5G ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে সেল্ফ-রিপেয়ারিং ব্যাটারি টেকনোলজি ব্যাবহার করা হয়েছে, যা প্রতি 200 চার্জ সাইকেলের পর নিজে থেকেই 1% ব্যাটারি হেল্থ রিস্টোর করবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69K/IP69/IP68/IP66 রেটিং রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গেই অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 177 LED লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন এলে জ্বলে ওঠে। এর সঙ্গে এই ছোট স্ক্রিনে ঘড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যানিমেশন চালানো যায়। এই কাস্টোমাইজেবল লাইটে 49 রকমের অ্যানিমেশন দেখা যায়।