Home খবর 12GB RAM সহ লঞ্চ হবে realme 15 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দেখে নিন RAM, স্টোরেজ ও কালার অপশন

12GB RAM সহ লঞ্চ হবে realme 15 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দেখে নিন RAM, স্টোরেজ ও কালার অপশন

ভারতে realme 14 সিরিজের অধীনে 14,999 প্রাথমিক দাম থেকে 29,999 টাকা পর্যন্ত দামের মধ্যে মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের ’14’ সিরিজ আপগ্রেড করার পরিকল্পনা করছে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই সিরিজের সাক্সেসার হিসাব্র realme 15 series পেশ করা হবে। আমরা এই আপকামিং সিরিজের RAM ও স্টোরেজ ভেরিয়েন্ট এবং কালার অপশনের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

realme 15 5G

কোম্পানি বর্তমানে তাদের realme 15 5G ফোনে কাজ করছে এবং এই ফোনটি সম্পর্কে বিশ্বস্ত রিটেইল সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। ভারতের বাজারে এই ফোনটি RMX5106 মডেল নাম্বার সহ পেশ করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী realme 15 5G ফোনটি দুটি RAM ও তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হবে।

realme 15 ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট

আমরা জানতে পেরেছি ভারতে realme 15 ফোনটি 8GB এবং 12GB RAM সহ লঞ্চ করা হবে। এর সঙ্গে এই ফোনে 128GB, 256GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। এই ফোনের বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ থাকবে এবং টো ভেরিয়েন্টে 12GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া হবে।

realme 15 ফোনের কালার অপশন

আগের লিক থেকে জানা গিয়েছিল ভারতে realme 15 ফোনটি তিনটি কালার অপশনে পেশ করা হতে পারে। এই ফোনটি গোলাপি টোন সহ সিল্ক পিঙ্ক কালার, শাইনি সবুজ টোন সহ ভেলভেট গ্রীন কালার এবং উজ্জ্বল রঙের গ্লোয়িং সিলভার কালারে সেল করা হবে।

realme 15 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত realme 15 5G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে এবং ফোনটির দাম 18 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। এই ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে এই ফোনটিতে বড় ব্যাটারি যোগ করা হবে। realme 15 ফোনে 6,300mAh Battery থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 45W পর্যন্ত ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য realme 15 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এই সেটআপে AI টেকনোলজি এবং OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু না জানানো পর্যন্ত, উপরোক্ত তথ্যগুলি সঠিক বলে ধরে নেওয়া উচিৎ হবে না।

realme 14 Pro+ 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

স্টোরেজ ভেরিয়েন্ট দাম
8GB RAM + 128GB Storage ₹29,999
8GB RAM + 256GB Storage ₹31,999
12GB RAM + 256GB Storage ₹34,999
12GB RAM + 512GB Storage ₹37,999

 

ডিসপ্লে

realme 14 Pro+ 5G ফোনটিতে 2800 X 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হোল স্টাইল সহ এমোলেড প্যানেল দিয়ে তৈরি কোয়াড কার্ভ স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 3840HzPWM ডিমিং এবং 1500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

realme 14 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 810 GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য 12GB RAM সহ ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.65 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল 50MP Sony IMX882 Periscope লেন্স, এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল 50MP Sony IMX896 OIS সেন্সর এবং 112° FOV সহ 8 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 14 Pro+ 5G ফোনটিতে 80 ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি 16 ঘন্টা ও 10 মিনিটে PC mark Battery Benchmark স্কোর পেয়েছে। আমাদের টেস্টে ফোনটি মাত্র 45 মিনিটে 20 শতাংশ থেকে 100 শতাংশ ফুল চার্জ হতে সময় নিয়েছে।