10000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে realme P4 Power স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Realme জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের ‘পি’ সিরিজের নতুন জেনারেশন আনতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং realme P4 সিরিজ সম্পর্কে টিজ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটির মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। অপরদিকে কোম্পানির গ্লোবাল হেড Francis Wong গোটা টেক জগতকে অবাক করে আপকামিং realme P4 Power ফোনটি সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন। এই ফোনে 10000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে realme P4 Power 5G ফোনটি সম্পর্কে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে এই ফোনের ব্যাটারি সেগমেন্ট। এখনও পর্যন্ত অফিসিয়ালি mAh ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে এই ফোনে 10000mAhএর চেয়েও বড় ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এই প্রথম রিয়েলমি এত বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সাধারণত ট্যাবলেট ডিভাইসেই এত বড় ব্যাটারি দেখা যেত।

ফ্রান্সিস জানিয়েছেন realme P4 Power 5G ফোনটি ফুল চার্জ করার পর ফুল পারফরমেন্সে 1.5 দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। এছাড়া স্ট্যান্ডবাই মোডে 30 দিন অর্থাৎ 1 মাস পর্যন্ত ব্যাক‌আপ পাওয়া যাবে। রিয়েলমি আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এই ফোনে 8 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। সবচেয়ে বড় কথা এই ফোনে ফাস্ট চার্জিং ফিচারের পাশাপাশি 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে।

কোম্পানির পক্ষ থেকে realme P4 Power 5G ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হবে। এই ফিচারের দৌলতে হেভি প্রসেসিঙের সময় চার্জিং অন করলে ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার যাবে। এর ফলে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়বে না এবং ফোন কম হীট হবে। অফিসিয়ালি জানানো হয়েছে এই আপকামিং ফোনটির ওজন 218 গ্ৰাম হবে। এত বড় সত্ত্বেও ফোনটির এই ওজন বেশ প্রশংসনীয়।

লিক অনুযায়ী realme P4 Power 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর যোগ করা হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP এবং 2MP ক্যামেরা লেন্স থাকতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে দেওয়া হবে।

জানিয়ে রাখি ভারতে 2025 সালের ডিসেম্বর মাসে এই সিরিজের realme P4x 5G ফোনটি 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টিঙে এই ফোনটি 17 ঘন্টা, 38 মিনিট পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এবার কোম্পানি 10000mAh ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। 6GB RAM + 128GB স্টোরেজ সহ realme P4x 5G ফোনটির বেস মডেলের দাম 15,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 17,499 টাকা রাখা হয়েছে এবং 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট 19,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর যোগ করা হয়েছে। realme P4x 5G ফোনে 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here