আজ থেকে ভারতের বাজারে Ai+ এর সস্তা 5G স্মার্টফোন Nova 2 Ultra ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 1.5K AMOLED ডিসপ্লে সহ MediaTek Dimensity 7400 প্রসেসর যোগ করা হয়েছে। অফারে Nova 2 Ultra ফোনটি মাত্র 14,999 টাকা স্টার্টিং প্রাইসে কেনা যাবে। এছাড়াও এই ফোনটির সঙ্গে বিনামূল্যে NovaPods Edge earbuds পাওয়া যাবে। এই সস্তা ফোনটির দাম এবং অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
আজ অর্থাৎ 17 এপ্রিল দুপুর 12টা থেকে ভারতে Ai+ Nova 2 Ultra 5G ফোনের সেল শুরু হয়েছে। এই ফোনটির 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেল 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির উভয় ভেরিয়েন্টের দামে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই ফোনটি 14,999 টাকা এফেক্টিভ স্টার্টিং প্রাইসে কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি Black, Blue, Green, Purple এবং Red কালার অপশনে সেল করা হবে।
Ai+ Nova 2 Ultra 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড NxtQ OS কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। LPDDR4x RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ মাল্টি টাস্কিং করা যাবে।
Nova 2 Ultra 5G ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 2500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস লেয়ার রয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সাইড প্যানেলে ডেডিকেটেড গেমিং বাটন দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Ai+ Nova 2 Ultra 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony IMX752 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Ai+ Nova 2 Ultra 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 40W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 30 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও কোনো ক্ষতি হবে না।
জানিয়ে রাখি Ai+ ব্র্যান্ডের পক্ষ থেকে Nova 2 Ultra ফোনটির পাশাপাশি 8,999 টাকা স্টার্টিং প্রাইসে Nova 2 5G স্মার্টফোনও পেশ করা হয়েছে। Unisoc T8200 প্রসেসর সহ এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম বেস্ড NxtQ OS কাস্টম স্কিনে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।












