টেক ব্র্যান্ড পোকো গত সপ্তাহে ভারতের প্রথম Snapdragon 4 Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন POCO M8x 5G লঞ্চ করেছিল। আজ অর্থাৎ 27 আগস্ট থেকে দেশের বাজারে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল উপলক্ষে এই 5G ফোনটির দামে 2000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে 7900mAh ব্যাটারি সহ এই ফোনটি 20000 টাকার চেয়েও কম দামে কেনা যাবে। এই ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
POCO M8x 5G ফোনের দাম
ভারতের বাজারে POCO M8x 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB Storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 20,999 টাকা। একইভাবে ফোনটির 6GB RAM + 128GB Storage সহ টপ মডেল 22,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Black, Blue এবং Leather Green কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি মাত্র 3,166 টাকা প্রতি মাসে No-Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে।
POCO M8x 5G ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় সহ ফোনটির 4GB RAM ভেরিয়েন্ট 18,999 টাকার বিনিময়ে কেনা যাবে এবং 6GB RAM মডেলের দাম পড়বে 20,999 টাকা। অর্থাৎ অফারে 4GB RAM মডেলের দামে 6GB RAM ভেরিয়েন্ট কেনা যাবে। সবচেয়ে বড় কথা এই 2000 টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই। ফার্স্ট ডে সেলে যে কোনো গ্ৰাহক এই ফোনটি কম দামে কেনার সুযোগ পাবেন। 20 হাজার টাকার চেয়েও কম দামে 5G স্মার্টফোন কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
POCO M8x 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 825nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এই স্ক্রিনে Wet Touch ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
POCO M8x 5G ফোনটি ভারতের প্রথম Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট সহ ফোনের স্থান দখল করেছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 6,53,645 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 4 জেনারেশন ওএস আপডেট এবং 6 বজর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য POCO M8x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে 2x in-sensor zoom উপভোগ করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য POCO M8x 5G ফোনে 7900mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনে তিন দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 22.5W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।











