Home খবর 6 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন vivo S2 FE স্মার্টফোন, থাকবে 10000mAh ব্যাটারি পাওয়ার

6 অক্টোবর ভারতে লঞ্চ হবে নতুন vivo S2 FE স্মার্টফোন, থাকবে 10000mAh ব্যাটারি পাওয়ার

কোম্পানি তাদের vivo S2 5G ফোনটি লঞ্চের পর, এবার এই সিরিজের vivo S2 FE 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। গত কয়েকদিন ধরেই ভিভো 5G ফোনের লিক ক্রমাগত প্রকাশ্যে এসে চলেছে। এই লিকের মাধ্যমে ফোনের বক্সের ফটো এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি vivo S2 FE ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হয়েছে। আগামী 6 অক্টোবর ভারতে ফোনটি পেশ করা হবে।

vivo S2 FE ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 6 অক্টোবর ভারতে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে vivo S2 FE 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং vivo S2 FE ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে। এই পেজের মাধ্যমে ফোনটি Green কালার অপশনে সেল করা হয়েছে। জানিয়ে রাখি vivo S2 FE ফোনটির পাশাপাশি কোম্পানির এই সিরিজের vivo V80 ফোনটিও ভারতে পেশ করা হবে।

vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন

ফোনটি বড় 10000mAh battery ব্যাটারি দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ভারতে এত বড় ব্যাটারি সহ কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে রিভার্স চার্জিং টেকনোলোজি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

vivo S2 FE 5G ফোনে 6.84-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP রেটিং দেওয়া হবে।

আপকামিং ভিভো 5G ফোনটিতে MediaTek Dimensity 7300e প্রসেসর থাকবে বলে জানা গেছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই vivo S2 FE ফোনটি 6GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।

ফটোগ্রাফির জন্য ফোনে রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই vivo 5G ফোনে ক্যামেরা সহ একাধিক এআই ফিচার দেওয়া হতে পারে।