সম্প্রতি ভিভো ভারতে তাদের সস্তা স্মার্টফোন vivo T5 Lite 5G লঞ্চ করেছে। আজ অর্থাৎ 22 জুলাই দেশের বাজারে এই ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড় সহ এই ফোনটি 18,499 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই ফোনে 6500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং, 50MP ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে।
vivo T5 Lite 5G ফোনের দাম
ভারতের বাজারে vivo T5 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। এই ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 19,999 টাকা। এই 5G ফোনের 6GB RAM মডেলে 128GB ও 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 21,999 টাকা এবং 24,999 টাকা। এই ফোনটি Twilight Shadow এবং Wave Blue কালার অপশনে সেল করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্ট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি বিক্রি করা হচ্ছে।
vivo T5 Lite 5G ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে vivo T5 Lite 5G ফোনের দামে 1500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টে এই ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনটি 18,499 টাকা এফেক্টিভ স্টার্টিং প্রাইসে কেনা যাবে। একইভাবে ফোনটির 6GB+128GB মডেল 20,499 টাকা এবং 6GB+256GB মডেল পাওয়া যাবে 23,499 টাকার বিনিময়ে। HDFC, SBI ও AXIS ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। এছাড়াও এই ফোনটি 3 মাসের নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
vivo T5 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
vivo T5 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Greasy-Hand এবং Wet-Hand ফিচার রয়েছে, ফলে ভেজা বা পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo T5 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 5,75,705 AnTuTu Score পেয়েছে। Extended RAM টেকনোলজির দৌলতে ফোনটির Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 12GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
vivo T5 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এই ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। vivo T5 Lite 5G ফোনটিতে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টা পর্যন্ত ইউটিউব বা 20 ঘন্টা পর্যন্ত ইন্সটাগ্রাম ব্যাবহার করা যাবে। আমাদের টেস্টে এই ফোনটির PCMark battery বেঞ্চমার্ক স্কোর ছিল 18 ঘন্টা, 11 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফিচার দেওয়া হয়েছে, যা প্রায় 38 মিনিটে ফোনটির ব্যাটারি 1% থেকে 50% পর্যন্ত চার্জ করতে পারে।
vivo T5 Lite 5G ফোনে MIL‑STD‑810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG এবং FM রেডিও রয়েছে। জানিয়ে রাখি মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়। জানিয়ে রাখি এই ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
