ভিভো ভারতে তাদের ‘T4 সিরিজের’ অধীনে 6 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজে Vivo T4, T4x, T4R, T4 Pro এবং T4 Ultra সহ T4 Lite 5G ফোনগুলি পেশ করা হবে। এবার 2026 সালে কোম্পানি তাদের T-Series এর নেক্সট জেনারেশন Vivo T5 সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়ে নতুন লিক প্রকাশ্যে আসছে। বিআইএস সার্টিফিকেশন সাইটে আপকামিং সিরিজের Vivo T5x 5G ফোনটি লিস্টেড হয়েছে।
BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়া সার্টিফিকেশন সাইটে Vivo T5x 5G ফোনটি দেখা গেছে। টিপস্টার এনভিন এর মাধ্যমে লিস্টিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। প্রকাশ্যে আশা তথ্য অনুযায়ী Vivo T5x 5G ফোনটি Vivo V2545 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি আপকামিং যেকোনো ফোন ভারতের বাজারে লঞ্চের আগে BIS সার্টিফিকেশন প্রয়োজন। এবার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের কারণে শীঘ্রই ফোনটি ভারতে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।
এই লো বাজেট Vivo T5x 5G ফোনটি 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি মার্চ মাসে Vivo T4x ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Vivo T5x 5G ফোনটির প্রাথমিক দাম 14,999 বা 15,499 টাকার কাছাকাছি রাখা হতে পারে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক বা ধারনার ভিত্তিতে Vivo T5x 5G ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই 4এনএম অক্টাপ্রসেসর 2.6GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে Vivo T4x ফোনটি MediaTek Dimensity 7300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে ফোনটি 6,85,052 আনটুটু স্কোর পেয়েছিল।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T5x 5G ফোনটি 6700mAh বা 7000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফোনটি দ্রুত চার্জ করার জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Vivo T4x ফোনটিতেও 6,500mAh ব্যাটারি সহ একই ফাস্ট চার্জিং দেওয়া হয়েছিল। অর্থাৎ Vivo T5x 5G ফোনটি ব্যাটারির দিক দিয়ে আপগ্রেডেড হতে চলেছে।
সাধারণত ভিভোর T সিরিজের ক্যামেরায় এভারেজ পারফরমেন্স পাওয়া যায় এবং একই ধারা বজায় রেখে T5x ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। একইভাবে ফোনের ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি সেন্সর দেওয়া হতে পারে।
Vivo T5x 5G ফোনটিতে প্রায় 6.8 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ডিসপ্লেতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করার জন্য wet-hand touch এবং আই কেয়ার ফিচার যোগ করা হতে পারে। আপাতত আপকামিং ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।
এখনও Vivo T5x 5G ফোনটির ভারতে লঞ্চের ক্ষেত্রে অনেকটাই সময় বাকি রয়েছে। যারা 12 থেকে 15 হাজার টাকার রেঞ্জে নতুন স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi 15C এবং realme P4x ফোনটি ভালো অপশন হবে। এছাড়া ইউজাররা বাজারে উপস্থিত Samsung Galaxy M17, POCO M7 Plus এবং Realme C85 ফোনগুলি সম্পর্কেও ভাবনা–চিন্তা করতে পারেন। একই দামের মধ্যে যারা স্টাইলিশ লুক সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Lava Blaze AMOLED 2 ফোনটি আকর্ষণীয় হতে পারে।
