চাইনিজ মোবাইল কোম্পানি ভিভো তাদের ফ্যানদের খুশি করে নতুন স্মার্টফোন লঞ্চের ডিটেইলস শেয়ার করেছে। বেশ কয়েক বছর বন্ধ রাখার পর আবার কোম্পানির পক্ষ থেকে ‘ভিভো এস’ সিরিজের সূচনা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 6 আগস্ট তাদের আপকামিং vivo S2 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। নীচে এই হাই এন্ড স্পেসিফিকেশন সহ প্রিমিয়াম স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
vivo S2 ফোনের লঞ্চ ডেট
আগামী 6 আগস্ট ভিভো ভারতে তাদের vivo S2 ফোনটি পেশ করবে। কোম্পানি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। ভারতীয় সময় অনুযায়ী এই দিন দুপুর 12 টা সময়ে vivo S2 5G ফোনটির দাম ও সেল ডিটেইলস সহ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। vivo S2 ফোনটির দাম 35 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। এই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন জানার জন্য 6 আগস্ট লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Unveiling the Chic and ultra stylish – The all-new vivo S2, made to capture all your weekend plans.#vivoSseries #vivoS2 #FriendsWeekendsNeverEnd #MyNewStory pic.twitter.com/RcfQl5wbbH
— vivo India (@Vivo_India) July 31, 2026
vivo S2 ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির শেয়ার করা ইমেজ দেখে জানা গেছে vivo S2 ফোনে Curved AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে পাঞ্চ-হোল স্ক্রিন থাকবে। প্রকাশ্যে আসা ছবিতে ফোনটি White এবং Blue কালার অপশনে দেখা গেছে। লিক অনুযায়ী vivo S2 ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo S2 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে গ্ৰাফিক্সের জন্য ফোনে ARM Mali-G615 MC2 জিপিইউ থাকতে পারে।
ফোটোগ্রাফির জন্য Vivo S2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S2 5G ফোনটিতে শক্তিশালী 7050mAh battery দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এই বড় ব্যাটারি সহ ফোনে Reverse চার্জিং ফিচার যোগ করা হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে।










