Highlights
- 6 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে POCO X5 Pro স্মার্টফোন।
- Poco X5 Pro ফোনটি 6GB RAM এবং 8GB RAM-এ সেল হবে।
- ভারতে POCO X5 Pro এর দাম হবে প্রায় 21 হাজার।
শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে POCO X5 এবং POCO X5 Pro 5G স্মার্টফোন। যদিও কোম্পানি এখনও তাদের মোবাইল ফোনের লঞ্চ সম্পর্কে ডিটেইলস জানায়নি, তবে এই সিরিজের Pro ভার্সন সম্পর্কে খবর এসেছে যে এই স্মার্টফোনটি 6 ফেব্রুয়ারি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে। অন্য একটি লিক রিপোর্টে Poco X5 Pro 5G এর RAM এবং স্টোরেজ ভেরিয়েন্ট এবং ভারতে এই ফোনের দাম সম্পর্কে ডিটেইলস জানানো হয়েছে। আরও পড়ুন: Jiobook কে টক্কর দিতে হাজির Primebook! দাম মাত্র 15 হাজার টাকা, জেনে নিন বিস্তারিত
ভারতে লঞ্চ হবে POCO X5 Pro
POCO X5 Pro স্মার্টফোনটি ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হবে। যদিও এই রিপোর্টটি এখনও কোম্পানির তরফে জানানো হয়নি, তবে ফোনটির বিজ্ঞাপনটি সদ্য মুক্তি প্রাপ্ত বলিউড সিনেমা পাঠানের শো চলাকালীন বাজানো হয়েছিল, যেখানে এই লঞ্চ ডিটেইলস সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তাই এই লঞ্চ ডেটটি নিশ্চিত বলে মনে করা হচ্ছে। POCO X5 Pro ভারতে 6 ফেব্রুয়ারি বিকেল 5.30 টায় অফিসিয়াল হবে।
POCO X5 Pro স্মার্টফোনের দাম (লিক)
গ্যাজেটস ডেটা নামক একজন টিপস্টার দাবি করেছেন যে Poco X5 Pro দুটি মেমরি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হবে। এই ফোনের বেস মডেলে 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে।এই ফোনের বড় ভেরিয়েন্টটি 8GB RAM সহ 256GB স্টোরেজ সাপোর্ট করবে। টিপস্টারের দাবি অনুসারে, POCO X5 Pro-এর দাম 21,000 হাজার থেকে শুরু হবে এবং এর দাম প্রায় 23,000 হতে পারে। আরও পড়ুন: দক্ষিণের মুভির রিমেক করা হয়েছে Akshay Kumar-এর ফিল্ম Selfiee, জেনে নিন কোথায় দেখবেন
POCO X5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ AMOLED 120Hz ডিসপ্লে
- Qualcomm Snapdragon 778 G প্রসেসর
- 108MP রেয়ার + 16MP সেলফি ক্যামেরা
- 67W + 5,000mAh ব্যাটারি
Poco X5 Pro স্মার্টফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.67-ইঞ্চি বড় FullHD + পাঞ্চ-হোল ডিসপ্লে সহ পেশ করা হবে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত হবে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। Poco X5 Pro Qualcomm Snapdragon 778G চিপসেটে লঞ্চ হতে পারে। সেরা গেমিংয়ের জন্য এই ফোনে একটি 12-লেয়ার কুলিং সিস্টেমও দেখা যেতে পারে।
POCO X5 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সর থাকবে যা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে কাজ করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই স্মার্টফোনটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে। আরও পড়ুন: 30 হাজারেরও কম দামে পেয়ে যাবেন এই ই-সাইকেলটি, সিঙ্গেল চার্জে চলবে 30KM
সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ হবে। এই ফোনে ডুয়াল সিম, IR ব্লাস্টার, 3.5mm জ্যাক এবং X-Axis Linear Motor এর মত ফিচার দেখা যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
