vivo S2 5G ফোনের সফলতার পর কোম্পানি এবার এই সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী 6 অক্টোবর vivo S2 FE 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনটি স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। কোম্পানির vivo S2 5G ফোনটির পাশাপাশি vivo V80 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
vivo S2 FE 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট
আগামী 6 অক্টোবর একটি বড় ইভেন্টের মঞ্চ থেকে vivo S2 FE 5G ফোনটি পেশ করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং vivo S2 FE স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। 6 অক্টোবর দুপুর 12টা থেকে লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির ওয়েবসাইট সহ ভিভোর সমস্ত সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে লাইভ দেখানো হবে। অন্যদিকে শপিং সাইট ফ্লিপকার্টে vivo S2 FE 5G ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে, এই সাইটের মাধ্যমেই ফোনটি সেল করা হবে।
বড় ব্যাটারি সহ স্মার্টফোন
Vivo S2 FE 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণার পরপরই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিকে ‘vivo’s largest battery phone’ টাইটেলও দেওয়া হয়েছে। অর্থাৎ S2 FE ফোনটি ভারতে সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে Vivo S2 FE 5G ফোনটিতে 10000mAh battery দেওয়া হতে পারে।
মনে করিয়ে দিই vivo T5 Pro 5G ফোনের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এতে 9020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Vivo S2 FE 5G ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য vivo S2 FE ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন
vivo S2 FE ফোনটি MediaTek Dimensity 7300e প্রসেসর সহ ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি গীকবেঞ্চে একই স্পেসিফিকেশন সহ ফোনটি লিস্টেড হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। vivo S2 FE ফোনটি 6GB RAM ভেরিয়েন্ট সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হবে।
আপকামিং vivo S2 FE ফোনটিতে 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। অন্যদিকে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস প্রোটেকশন থাকবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo S2 FE 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই vivo 5G ফোনের ক্যামেরাতে একাধিক এআই ফিচার থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
