ভারতে লঞ্চ হল Infinix Hot 12 স্মার্টফোন। এই ফোনটি ভারতে Infinix HOT সিরিজের লেটেস্ট বাজেট স্মার্টফোন। এর আগে কোম্পানি এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Infinix Hot 12 Play এবং Infinix Hot 12 Pro লঞ্চ করেছিল। লেটেস্ট Infinix Hot 12 স্মার্টফোনটি একটি বড় ডিসপ্লে এবং একটি শক্তিশালী 6000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। Infinix-এর এই লেটেস্ট বাজেট স্মার্টফোন Hot 12 ভারতীয় মার্কেটে Xiaomi, Realme, Samsung এবং Poco এর 10,000- টাকার কম দামের স্মার্টফোনগুলোকে জোরদার টক্কর দেবে। এই পোস্টে আমি আপনাদের লেটেস্ট Infinix Hot 12-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
Infinix Hot 12 এর দাম
Infinix Hot 12 স্মার্টফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 9,499 টাকা দামে পেশ করা হয়েছে। Infinix এই ফোনটি সায়ান, নীল, বেগুনি এবং কালো এই চারটি কালার অপশনে পাওয়া যাবে। Infinix-এর এই ফোনটি 23 আগস্ট থেকে Flipkart-এ সেল এর জন্য পাওয়া যাবে।

Infinix Hot 12 এর স্পেসিফিকেশন এবং ফিচার
Infinix Hot 12 স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সহ একটি 6.82-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে LCD স্ক্রিন রয়েছে। এই ফোনের ব্রাইটনেস 460 নিটস। এই ফোনটিতে Meditek Helio G37 প্রসেসর দেওয়া হয়েছে।
Infinix Hot 12 স্মার্টফোনটিতে একটি 6,000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সাথে ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ ফোনটিতে মোট 7GB RAM এর সাপোর্ট পাওয়া যায়। এই ফোনে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোনে চার্জিং এর জন্য Type-C পোর্ট রয়েছে।এর সাথে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক XOS 7.6 কাস্টম ইউজার ইন্টারফেসে চলে।
ক্যামেরার কথা বলতে গেলে Infinix Hot 12 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50MP, যার সাথে 2MP ডেপথ সেন্স এবং AI লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে কোয়াড LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এর সাথে ফ্রন্ট ক্যামেরার কথা বললে, এই ফোনটিতে একটি 8MP ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্যাশ রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










