Home খবর 6000mAh ব্যাটারি, 64MP ক্যামেরা এবং 8GB RAM সহ শুরু হল 5G ফোনের সেল, পাওয়া যাবে 2,000 টাকার ডিসকাউন্ট

6000mAh ব্যাটারি, 64MP ক্যামেরা এবং 8GB RAM সহ শুরু হল 5G ফোনের সেল, পাওয়া যাবে 2,000 টাকার ডিসকাউন্ট

গত সপ্তাহে ভারতের বাজারে Tecno Pova 7 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। আজ থেকে ভারতের ফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকার ডিসকাউন্ট সহ ফোনটি সেল করা হচ্ছে। এই AI ফোনটিতে 6,000mAh ব্যাটারি, Wireless চার্জিং, 64MP ক্যামেরা এবং 144Hz 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova 7 Pro ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Tecno Pova 7 Pro এর দাম

Tecno Pova 7 Pro লঞ্চ প্রাইস ডিসকাউন্ট অফার সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage ₹18,999 ₹2,000 ₹16,999
8GB RAM + 256GB Storage ₹19,999 ₹2,000 ₹17,999

 

Tecno Pova 7 Pro ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 18,999 টাকা এবং 19,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ অফার হিসাবে 2 টাকার ডিসকাউন্ট সহ 16,999 টাকা এবং 17,999 টাকা দামে সেল করা হচ্ছে। 10 জুলাই থেকে Pova 7 Pro ফোনের সেল শুরু হয়েছে এবং Dynamic Grey, Neon Cyan এবং Geek Black মতো কালার অপশনে সেল করা হচ্ছে। শপিং সাইট Flipkart এর মাধ্যমে ফোনটি কেনা যাবে এবং এতে 6 মাসের no-cost EMI পাওয়া যাবে।

TECNO Pova 7 Pro ফোনের ফিচার

TECNO Pova 7 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

TECNO Pova 7 Pro ফোনে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এটি এই সেগমেন্টের বেস্ট ডিসপ্লে স্মার্টফোন।

পারফরমেন্স

TECNO Pova 7 Pro 5G ফোনটি Android 15 বেসড HiOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আল্টিমেট অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A55 কোর এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি Cortex-A78 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G615 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে TECNO Pova 7 Pro ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। মেমরি ফিউশন টেকনোলজির মাধ্যমে এই ফোনে মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটিতে LPDDR5 RAM + UFS 2.2 Storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা

TECNO Pova 7 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 64MP প্রাইমারি IMX682 সেন্সর এবং 8MP পোর্ট্রেট লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য TECNO Pova 7 Pro ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 33 মিনিটে এই ব্যাটারি 50% এবং 69 মিনিটে 100% চার্জ হতে সক্ষম। এছাড়াও এই ফোনে 30W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Tecno Pova 7 Pro এর প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Moto G96 5G 17,999 টাকা
realme Narzo 80 Pro 19,999 টাকা
iQOO Z10 21,999 টাকা