ভিভো গত এপ্রিল মাসে ভারতীয় বাজারে মিড বাজেট স্মার্টফোন সহ তাদের Vivo V21 Series পেশ করেছিল। এবার কোম্পানি এই সিরিজে Vivo V21s 5G নামের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই Vivo V21s 5G ফোনটি 64MP Camera, 8GB RAM, MediaTek Dimensity 800U চিপসেট এবং 33W fast charging এর মতো ফিচারের সঙ্গে আপাতত তাইওয়ানে পেশ করা হয়েছে। নিচে Vivo V21s 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল।
Vivo V21s 5G এর স্পেসিফিকেশন
কোম্পানির নতুন Vivo V21s 5G ফোনটিতে 2404 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ওয়াটারড্রপ নচ স্টাইলের আই ডিসপ্লে 800 নিটস ব্রাইটনেস, 60,00,000:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে।
Vivo V21s 5G ফোনটি Android 12 সহ ফানটাচ ওএস 12 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Mediatek Dimensity 800U চিপসেট রয়েছে। 4GB Virtual RAM এর সাহায্যে Vivo V21s 5G ফোনটিতে 12GB RAM এর পারফর্ম্যান্স পাওয়া যায় এর সঙ্গে এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
ফটোগ্রাফির জন্য Vivo V21s 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে f/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V21s 5G ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এতে 3.5mm জ্যাক, এনএফসি, ব্লুটুথ ও ওয়াইফাই এর মতো কানেক্টিভিটি ফিচার রয়েছে। আই ফোনটি 4G ও 5G উভয় নেটওয়ার্ক সাপোর্ট করে। Vivo V21s 5G ফোনের ডায়মেনশন 159.68 X 73.90 X 7.39mm এবং ওজন 177 গ্রাম।
Vivo V21s 5G এর দাম
Vivo V21s 5G আপাতত তাইওয়ানের মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে NT$ 11,490 যার ভারতীয় দাম প্রায় 30,000 টাকা। ভারতের মার্কেটে এই ফোনটি আদৌ পেশ করা হবে কি না সেবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে বিদেশে ফোনটি Dark Blue ও Colorful কালারে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
