গত সপ্তাহে Huawei তাদের ‘Nova 15’ সিরিজের আপকামিং Huawei Nova 15 Max ফোনটি টিজ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 7 মে Huawei Nova 15 Max ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এই দিন থাইল্যান্ডে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হবে।
কোম্পানির Nova সিরিজের অধীনে আসন্ন Huawei Nova 15 Max ফোনটি চতুর্থ মডেল হিসাবে পেশ করা হবে। আগেই এই সিরিজের অধীনে Huawei Nova 15, Nova 15 Pro এবং Nova 15 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। চীনের বাজারে ফোনগুলি সেল করা হয়, এবার গ্লোবাল বাজারে Huawei Nova 15 Max ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের লুক এবং ডিজাইন সহ একাধিক গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
আসন্ন Huawei Nova 15 Max ফোনটির বিশেষত্ব হল শক্তিশালী ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8500mAh ব্যাটারি দেওয়া হবে। এটি সিরিজের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি হিসাবে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগে Nova 15 Pro এবং Nova 15 Ultra মডেলে 6500mAh ব্যাটারি এবং Nova 15 ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
সিরিজে উপস্থিত তিনটি মডেলেই 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। তাই আপকামিং Huawei Nova 15 Max ফোনটি 100W ফাস্ট চার্জিং ফিচার পেশ করা হতে পারে। একইসঙ্গে Nova 15 Max ফোনে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
Huawei Nova 15 Max 5G ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি RYYB সেন্সর থাকবে। জানিয়ে রাখি RYYB সেন্সর অন্ধকার বা লো লাইট কন্ডিশনেও অসাধারণ লাইট ক্যাপচার করতে এবং একইসঙ্গে নাইট ফটোগ্রাফি করতে সক্ষম। RYYB সেন্সর RGB সেন্সরের তুলনায় গ্রিন কালার পিক্সেলকে ইয়েলো কালার পিক্সেলে পরিবর্তিত করতে পারে। ফলে দারুণ ইমেজিং প্রসেসিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
আপকামিং Huawei Nova 15 Max 5G ফোনটি ব্র্যান্ডের Kirin 8000 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি 7ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, 1.8GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গ্লোবাল বাজারে ফোনটি HarmonyOS 6 সহ পেশ করা হতে পারে।
Huawei Nova 15 Max 5G ফোনে 6.84-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একইসঙ্গে আই কেয়ার মোড থাকবে। Huawei Nova 15 Max ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন এবং দাম জানার জন্য আগামী 7 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।












