Apple তাদের iPhone 16 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন iPhone 16e লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সস্তা আইফোন হিসাবে পেশ করা হয়েছে এবং আগামী 28 ফেব্রুয়ারি থেকে ভারতে ফোনটির সেল শুরু হবে। যারা এই ফোনটি ফোনটি কিনবেন কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য 7 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই অফারে ফোনটি মাত্র 52,990 টাকার বিনিময়ে কেনা যাবে।
iPhone 16e ফোনের দাম এবং অফার
| iPhone 16e | লঞ্চ প্রাইস | অফার প্রাইস |
| 128GB | ₹59,900 | ₹52,900 |
| 256GB | ₹69,900 | ₹62,900 |
| 512GB | ₹89,900 | ₹82,900 |
- ওপরের টেবিলে দেখা যাচ্ছে iPhone 16e ফোনের দাম শুরু 59,990 টাকা থেকে। এটি ফোনটির 128GB ্টোরেজ সহ বেস মডেলের দাম।
- প্রাইমারি সেলে এই মডেলে 4,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সমস্ত ICICI Bank ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন।
- আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যাবহার করে এই ফোনটি কিনলে যে কোনো ব্যাক্তি ₹4000 ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন।
- এছাড়া নতুন আইফোন কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এক্সট্রা 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
- এই ₹3000 বোনাস এক্সচেঞ্জ ভ্যালুর ওপর পাওয়া যাবে।। উদাহরণস্বরূপ, কোনো ফোনের ভ্যালু যদি 17 হাজার টাকা হয়ে থাকে তবে সেটি এক্সচেঞ্জ করলে আরও 3 হাজার টাকা অর্থাৎ মোট 20 টাকা পাওয়া যাবে।
iPhone 16e ফোনের স্পেসিফিকেশন
- ডিজাইন: এই ফোনে অ্যালুমিনিয়াম এবং গ্লাস ডিজাইন রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট প্যানেলে iPhone 14 সিরিজের মতো নচ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প্যানেলে ভলিউম রকার ও অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। এই ফোনটি শুধুমাত্র White এবং Black কালার অপশনে সেল করা হবে।
- ডিসপ্লে: iPhone 16e ফোনে 6.1-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60Hz রিফ্রেশ রেট, সেরামিক শিল্ড প্রোটেকশন, 800nits পীক ও 1,200nits HDR ব্রাইটনেস এবং 460ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে শক্তিশালী A18 চিপসেট যোগ করা হয়েছে। এই হেক্সা কোর CPU এর মধ্যে দুটি পারফরমেন্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর। জানিয়ে রাখি এই একই প্রসেসর iPhone 16 এবং 16 Plus ফোনেও দেওয়া হয়েছিল।
- অ্যাপেল ইন্টেলিজেন্স: iPhone 16e ফোনে Apple Intelligence ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে অন ডিভাইস এআই পাওয়ার পাওয়া যাবে। এর সাহায্যে সাধারণ ফোন ব্যাবহার থেকে শুরু করে ছবি তোলা, এডিট করা এবং রিয়েল টাইম এনহ্যান্সমেন্টের মতো বিভিন্ন কাজ অত্যন্ত সহজে করা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 48MP ফিউশন রেয়ার ক্যামেরা রয়েছে। সবচেয়ে বড় কথা এই লেন্সে অ্যাপেল ইমেজিং টেকনোলজি রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: আমরা সবাই জানি Apple এর পক্ষ থেকে তাদের ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানানো হয় না। iPhone 16e ফোনের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে এই ফোনটি ফুল চার্জ করলে 26 ঘন্টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এই ফোনটি ওয়্যারলেস Qi charging সাপোর্ট করে।










