Home খবর 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল দুর্দান্ত স্মার্টফোন! জেনে নিন ডিটেইলস

7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল দুর্দান্ত স্মার্টফোন! জেনে নিন ডিটেইলস

Highlights

Huawei ব্র্যান্ডটি যদিও ভারতীয় মোবাইল মার্কেটে এক্টিভ নেই তবে এর প্রিমিয়াম ফোনগুলি আন্তর্জাতিক মার্কেটে বেশ জনপ্রিয়। সম্প্রতি এই কোম্পানি আন্তর্জাতিক মার্কেটে 7,000mAh ব্যাটারি সহ একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম Huawei Nova Y91, বড় ব্যাটারির জন্য এই ফোনটি টেক প্ল্যাটফর্মে আলোড়ন তৈরি করেছে। এই পোস্টে আপনাদের Huawei Nova Y91 ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল লো বাজেট Samsung Galaxy A14 স্মার্টফোন, জেনে নিন দাম

7,000mAh ব্যাটারি

Huawei Nova Y91 স্মার্টফোনের প্রধান ইউএসপি হল এর শক্তিশালী ব্যাটারি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে একবার ফুল চার্জে এই ফোনটিতে একটানা 29 ঘণ্টা ভিডিও দেখতে যাবে। কোম্পানির তরফে এই ফোনটি সেফ এবং সিকিওর বলা হয়েছে। বড় ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য এই ফোনটিতে 22.5W HUAWEI Supercharge টেকনোলজি রয়েছে।

ফিচার এবং স্পেসিফিকেশন

Huawei Nova Y91 ফোনের দাম

কোম্পানির তরফে এই ফোনটি অফিসিয়াল করা হলেও এখনও এর দাম প্রকাশ করা হয়নি। দাম ছাড়া বাকি সব ডিটেইলস কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ফোনটি বিভিন্ন দেশে বিভিন্ন দামে পাওয়া যাবে। তবে এই ফোনটি ভারতে পাওয়া যাবে না। ভারতীয় দাম অনুযায়ী এই ফোনটির দাম 20 হাজার থেকে 25 হাজার টাকার মধ্যে থাকতে পারে। আরও পড়ুন: 8GB + 8GB RAM সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন