Home খবর 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OPPO K13 Turbo স্মার্টফোন, থাকতে পারে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর

7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OPPO K13 Turbo স্মার্টফোন, থাকতে পারে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর

OPPO গত এপ্রিল মাসে ভারতে 7,000mAh ব্যাটারি সহ OPPO K13 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনেই ‘টার্বো’ মডেলে কাজ করছে এবং ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টিপস্টার OPPO K13 Turbo ফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছেন। ফলে এই আপকামিং ফোনটির প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ডিটেইলস লিক হয়ে গেছে, এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO K13 Turbo ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী OPPO K13 Turbo ফোনে 6.7-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হবে। পাঞ্চ হোল স্টাইলের এই ফ্ল্যাট স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

পারফরমেন্স

OPPO K13 Turbo 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.21GHz ক্লক স্পীডে কাজ করে। প্রসঙ্গত স্প্রতি ভারতের বাজারে লঞ্চ হওয়া iQOO Neo 10 ফোনেও এই চিপসেট রয়েছে এবং আমাদের টেস্টিঙে ফোনটি 2066325 AnTuTu স্কোর পেয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO K13 Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হবে। ফোনটির সেকেন্ডারি সেন্সর এবন্ন ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি।

ব্যাটারি

OPPO K13 Turbo ফোনে শক্তিশালী ব্যাটারি যোগ করা হবে বলে লিকে উল্লেখ করা হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

OPPO K13 Turbo ফোনের ডিজাইন (লিক)

এর আগেই ইন্টারনেটে তথাকথিত OPPO K13 Turbo ফোনের ছবি ইন্টারনেটে লিক হয়েছিল। এই ছবি দেখে জানা গেছে ফোনটিতে RGB লাইট যোগ করা হবে। লাইটের পাশাপাশি এই ফোনে একটি অ্যাক্টিভ কুলিং ফ্যানও দেখানো হয়েছিল। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ভারতে ‘OPPO K’ সিরিজের কোনো ফোনে লাইট ও ফ্যান দেওয়া হয়নি। তাই এই ডিজাইন বেশ ইউনিক এবং আকর্ষণীয় হতে চলেছে।

OPPO K13 Turbo ফোনের দাম (সম্ভাব্য)

আপকামিং OPPO K13 Turbo ফোনটি আপার মিড রেঞ্জে পেশ করা হবে। ভারতে ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। আমরা মনে করছি ভারতে OPPO K13 Turbo 5G ফোনের প্রাথমিক দাম 29,999 টাকা রাখা হতে পারে। এছাড়া ফোনটির টপ ভেরিয়েন্টের দাম 34,999 টাকা পর্যন্ত উঠতে পারে। তবে এই ফোনের সঠিক স্পেসিফিকেশনের জন্য এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।