Home খবর 7000mAh Battery সহ লঞ্চ হবে Realme স্মার্টফোন, কোম্পানি শেয়ার করেছে C85 Pro ফোনের ডিটেইলস

7000mAh Battery সহ লঞ্চ হবে Realme স্মার্টফোন, কোম্পানি শেয়ার করেছে C85 Pro ফোনের ডিটেইলস

রিয়েলমি তাদের ‘সি’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme C85 সিরিজ সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। এই সিরিজের অধীনে Realme C85 এবং Realme C85 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। প্রথমে দক্ষিণ এশিয়ার কিছু মার্কেটে লঞ্চ করার পর এই ফোনগুলি ভারতেও সেল করা হবে। থাইল্যান্ড এবং ভিয়েতনামে Realme C85 সিরিজ টিজ করার পাশাপাশি সিরিজের ফোনগুলির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে।

Realme C85 Pro ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি ফুল চার্জ করার পর দুই দিন পর্যন্ত ব্যাবহার করা যাবে। সিরিজের নন-প্রো মডেলেও বড় ব্যাটারি থাকবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। C85 Pro ফোনটিতে বড় ব্যাটারির পাশাপাশি 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

Realme C85 সিরিজের আইপি রেটিং এই সিরিজের অন্যতম বিশেষত্ব হতে চলেছে। কোম্পানি জানিয়েছে Realme C85 Pro 5G ফোনে IP69 রেটিং দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটি ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ হবে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB Storage যোগ করা হবে। Realme C85 ফোনটিও এক‌ই ভেরিয়েন্টে সেল করা হবে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme C85 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে নভেম্বর মাসের শুরুর দিকে গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে লিকের মাধ্যমে Realme C85 5G ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনটি Android 15 বেসড Realme UI 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

লিক অনুযায়ী Realme C85 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। লিক থেকে আরও জানা গেছে এই ফোনটিতে 90Hz রিফ্রেশ রেটযুক্ত IPS LCD ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

সাম্প্রতিক লিকে বলা হয়েছে Realme C85 5G ফোনটি 10,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে। এটি এই ফোনের বেস মডেলের দাম হতে পারে। জানিয়ে রাখি ভারতে Realme C75 5G ফোনটির 4GB RAM+ 128GB স্টোরেজ সহ বেস মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই প্রাইস রেঞ্জের OPPO K13x, Infinix Hot 60 এবং Samsung Galaxy M17 ফোনগুলি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়।