20 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ realme 5G স্মার্টফোন, 144Hz রিফ্রেশ রেটযুক্ত স্ক্রিনে পাওয়া যাবে দারুণ গেমিং এক্সপেরিয়েন্স

ভারতের বাজারে রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই ভারতে realme P4x 5G নামের নতুন একটি স্মার্টফোন পেশ করা হবে। এবার শপিং প্ল্যাটফর্মে realme P4x 5G ফোনের মাইক্রো সাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। অন্যদিকে টিপস্টার সুধাংশু অম্ভোরে আপকামিং রিয়েলমি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P4x 5G ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।

realme P4x ফোনটি মিড-রেঞ্জ 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ হতে চলেছে। লিক অনুযায়ী আপকামিং ফোনটি 20 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির ফোনটি ভারতের বাজারে 18,999 টাকা দামে পেশ করা হবে বলে জানা গেছে। এটি ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ অপশনের দাম হতে পারে। একইভাবে 8GB RAM ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হতে পারে। তবে realme P4x ফোনটির এই দাম লিক এবং ধারণার উপর নির্ভর করে জানানো হয়েছে। তাই আপকামিং ফোনটি অন্য দামেও লঞ্চ করা হতে পারে।

লিক থেকে জানা গেছে realme P4x 5G ফোনটিতে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই সিরিজের realme P4 5G ফোনেও একই চিপসেট যোগ করা হয়েছিল। জানিয়ে রাখি আমাদের টেস্টে এই প্রসেসর 7,75,973 AnTuTu স্কোর পেয়েছে।

realme P4x 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ফোনটির ব্যাটারি সেগমেন্ট হবে বলে মনে করা হচ্ছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই রিয়েলমি ফোনটিতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। জানিয়ে রাখি সিরিজের realme P4 এবং realme P4 Pro ফোনদুটিতেও 7,000mAh ব্যাটারি রয়েছে।

ফটোগ্রাফির জন্য realme P4x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। এক‌ইভবে সেলফি ও ভিডিও কলের জন্য realme P4x 5G ফোনটিতে 8MP ফ্রন্ট সেন্সর যোগ করা হতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী realme P4x 5G ফোনটিতে 6.72 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। LCD প্যানেলে দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন Full HD+ রেজোলিউশন ও 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী realme P4x ফোনটিতে 90fps গেমিং উপভোগ করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে realme P4x 5G ফোনটিতে একই সঙ্গে 18 অ্যাপ্লিকেশনে কাজ করা যাবে। ইউজাররা মাল্টি টাস্কিং চলাকালীন ফোনটিতে হ্যাং বা ল্যাগ হওয়ার সম্মুখিন হবেন না। তবে আপকামিং ফোনটি Android 16 না কি Android 15 সহ লঞ্চ করা হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আপাতত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

ইউজাররা আপকামিং ফোনটির অপেক্ষা না করে বাজারে উপস্থিত OPPO K13 5G, Infinix GT 30, Moto G86 Power এবং Samsung Galaxy M36 ফোনগুলি কিনতে পারেন। OPPO ফোনটিতেও 7,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। স্যামসাঙ ফোনটিতে 6 বছরের দীর্ঘমেয়াদী আপডেট পাওয়া যাবে। Infinix এবং Moto ফোনগুলিতে 4500nits ব্রাইটনেস সাপোর্টেড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে Infinix GT 30 ফোনটি 144Hz ব্রাইটনেস সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here