Home খবর 7,000mAh ব্যাটারি সহ আসতে চলেছে Realme Neo 7 স্মার্টফোন, প্রকাশ্যে এল ফটো এবং কালার অপশন

7,000mAh ব্যাটারি সহ আসতে চলেছে Realme Neo 7 স্মার্টফোন, প্রকাশ্যে এল ফটো এবং কালার অপশন

Realme তাদের আপকামিং Neo 7 স্মার্টফোন টিজ করেছে, আগামী সপ্তাহের 11 ডিসেম্বর ফোনটি চীনে লঞ্চ করা হবে। GT এবং Neo আলাদা হওয়ার পর ‘নিয়ো’ সিরিজের এটি প্রথম ফোন হতে চলেছে। সম্প্রতি TENAA সার্টিফিকেশন সাইটে এই ফোনের স্পেসিফিকেশন এবং রেন্ডার দেখা গেছে। এবার ফোনটি বাজারে লঞ্চ হওয়ার আগেই লুক প্রকাশ্যে এসেছে।

রিয়েলমি তাদের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Realme Neo 7 ফোনের টিজার শেয়ার করেছে। এর মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে। নিচে দেওয়া ছবিতে ফোনের লুক এবং ডিজাইন দেখানো হয়েছে। এর মাধ্যমে Realme Neo 7 ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

Realme Neo 7 এর ডিজাইন

Realme Neo 7 এর স্পেসিফিকেশন