Home খবর আজ থেকে শুরু হল 7200mAh ব্যাটারি সহ iQOO Z11x 5G ফোনের সেল, পাওয়া যাবে 2000 টাকা ছাড়

আজ থেকে শুরু হল 7200mAh ব্যাটারি সহ iQOO Z11x 5G ফোনের সেল, পাওয়া যাবে 2000 টাকা ছাড়

গত সপ্তাহে আইকু ভারতের বাজারে তাদের iQOO Z11x 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে MediaTek Dimensity 7400 Turbo प्रोसेसर, 7200mAh battery ও 50MP Camera যোগ করা হয়েছে। আজ থেকে ভারতে iQOO Z11x 5G ফোনটির সেল শুরু হচ্ছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 2,000 টাকা ছাড় দেওয়া হবে। এই ফোনে iQOO Z11x 5G ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

কোম্পানির পক্ষ থেকে iQOO Z11x 5G ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ মডেল 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8GB RAM সহ 128GB মেমরি ভেরিয়েন্টের দাম 20,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা রাখা হয়েছে। আজ দুপুর 12টা থেকে শপিং সাইট আমাজনের পাশাপাশি রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে iQOO Z11x 5G ফোনটির 6GB RAM মডেলে 1500 টাকা ছাড় দেওয়া হচ্ছে, এর ফলে ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে 17,499 টাকা। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM সহ উভয় ভেরিয়েন্টে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে অফারে এই ফোনটির 128GB স্টোরেজ মডেল 18,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্ট 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

ফোনটির দামে এই অফার উপভোগ করার জন্য ইউজারদের SBI ও Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে। হিসাব করলে দেখা যায় ফোনটির 6GB RAM মডেলের দামেই 8GB RAM মডেল কেনা যাবে। এই ফোনটির দামে 6 মাসের নো কস্ট EMI অপশন‌ও পাওয়া যাচ্ছে। iQOO Z11x 5G ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

iQOO Z11x 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 7,200mAh ব্যাটারি। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19 ঘন্টা 59 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। অর্থাৎ বলাই যায় একবার ফুল চার্জে সাধারণ ব্যাবহারের ক্ষেত্রে গোটা দিন ব্যাক‌আপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

iQOO Z11x 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 storage টেকনোলজি রয়েছে।

iQOO Z11x 5G ফোনে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 ও IP69+ রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য iQOO Z11x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.45 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে 2 জেনারেশন OS আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।