Home খবর 7500mAh ব্যাটারি সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে realme! জানালো কোম্পানি

7500mAh ব্যাটারি সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে realme! জানালো কোম্পানি

সম্প্রতি রিয়েলমি ভারতীয় বাজারে তাদের জিটি 7 সিরিজের পরিধি বাড়িয়ে নতুন realme GT 7 এবং realme GT 7T স্মার্টফোনদুটি লঞ্চ করেছে। এই ফোন দুটি 7,000mAh Battery সহ পেশ করা হয়েছে। এবার কোম্পানি তাদের আরও একটি নতুন স্মার্টফোনে কাজ করছে বলে শোনা যাচ্ছে এবং এই ফোনটিও 7,500mAh Battery সহ লঞ্চ করা হবে। রিয়েলমির পক্ষ থেকে এইসব তথ্য সহ এই বছরই বড় ব্যাটারি সহ 5জি ফোনটি লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

7,500এমএএইচ ব্যাটারি সহ রিয়েলমি স্মার্টফোন

অ্যান্ড্রয়েড হেডলাইন্সের মাধ্যমে এত বড় ব্যাটারি সহ রিয়েলমি ফোনের সম্পর্কে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, রিয়েলমি কোম্পানির আধিকারিক ওয়েবসাইটের সঙ্গে কথাবার্তায় জানিয়েছেন কোম্পানি 7,500mAh battery সহ স্মার্টফোন তৈরি করছে। রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে আপকামিং ফোনটি GT 8 Pro নামে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

realme GT 7 এর দাম এবং স্পেসিফিকেশন

দাম

Realme GT 7 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 42,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে টপ ভেরিয়েন্ট 512GB স্টোরেজ অপশন 46,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

প্রসেসর

Realme GT 7 ফোনটি ভারতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400ই অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করে। আমাদের করা টেস্টে ফোনটির আনটুটু বেঞ্চমার্ক 21,25,733 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Immortalis-G720 জিপিইউ রয়েছে।

ডিসপ্লে

Realme GT 7 ফোনে 2,780 X 1,264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ-হল স্টাইল সহ FHD+ AMOLED স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট, 100 শতাংশ DCI-P3 কালার গামুট, 1.07 বিলিয়ন কালার, HDR10+ এবং ডলবি ভিশন ও 6000 নিটস পিক ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Realme GT 7 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 5G ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 37 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং স্পীড পরীক্ষার করার সময় দেখা গেছে ফোনের ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 27 মিনিট সময় লাগে।