7500mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ ওয়েবসাইটে লিস্টেড হল নতুন 4G স্মার্টফোন POCO C95 Pro

সম্প্রতি Xiaomi এর সাব-ব্র্যান্ড POCO ভারতের বাজারে তাদের POCO X8 এবং 10000mAh ব্যাটারি সহ POCO X8 Power ফোনটি লঞ্চ করেছে। এই হাইএন্ড ফোন দুটি লঞ্চের পর, এবার কোম্পানি আরও একটি সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে POCO C95 Pro 4G ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি প্রথমে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই আমরা এই ফোনের ছবি ও স্পেসিফিকেশন জানতে পেরেছি। এছাড়া উজবেকিস্তানের শপিং সাইটে ফোনটি গুরুত্বপূর্ণ ডিটেইলস সহ লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO C95 Pro 4G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

POCO C95 Pro 4G ফোনের স্পেসিফিকেশন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী POCO C95 Pro 4G ফোনটি MediaTek Helio G91-Ultra প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বাজারে ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী POCO C95 Pro 4G ফোনে গ্রাফিক্সের জন্য Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এতে 6GB RAM + 128GB storage এবং 8GB RAM + 256GB storage অপশন থাকতে পারে। ফোনটিতে Memory extension ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM সহ ভার্চুয়াল RAM এর ব্যাবহারে অতিরিক্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং ফোনটিতে শক্তিশালী 7500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী POCO C95 Pro 4G ফোনে 22.5W reverse চার্জিং ফিচার সাপোর্ট থাকতে পারে, ফলে এর সাহায্যে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

POCO C95 Pro 4G ফোনটি বড় ডিসপ্লে সহ স্মার্টফোন হতে চলেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9-ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। কোম্পানির ফোনটিতে আই কেয়ার ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী POCO C95 Pro 4G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আপকামিং ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ লঞ্চ করা হবে।

POCO C95 Pro 4G ফোনের দাম

উজবেকিস্তানের শপিং সাইটে ফোনটি 29,49,000 so’m দামে লিস্টেড হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 23,590 টাকার কাছাকাছি। এটি ফোনের 6GB RAM + 128GB storage ভেরিয়েন্টের দাম। অন্যদিকে ফোনের 8GB RAM + 256GB storage অপশনের দাম 34,29,000 so’m অর্থাৎ প্রায় 27,430 টাকা হবে বলে জানা গেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here