স্যামসাং ফ্যানদের জন্য দারুণ সুখবর! গত 29 জুন কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে Samsung Galaxy M47 5G ফোনটি লঞ্চ করা হয় এবং 4 জুলাই এই ফোনের প্রথম সেল অনুষ্ঠিত হয়। এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 25,999 টাকা, তবে সেল শুরুর কয়েক দিন পরই এই ফোনটির দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার প্রাইস কাটের ফলে এই ফোনটি 8,000 টাকা কম দামে কেনা যাবে।
Samsung Galaxy M47 5G ফোনের দাম
প্রাইস হাইকের ফলে Samsung Galaxy M47 5G ফোনের 6GB RAM + 128GB Storage মডেলের দাম বেড়ে 32,999 টাকা হয়ে গিয়েছিল। তবে এবার কোম্পানি এই ফোনের দামে প্রাইস কাট জারি করে ফোনটির দাম 25,999 টাকা করে দিয়েছে। অর্থাৎ এই ফোনটি আবারও লঞ্চ প্রাইসে ফিরিয়ে আনা হয়েছে, এর ফলে স্যামসং ফ্যান সহ সমস্ত টেক প্রেমীরা যথেষ্ট খুশি হয়েছেন।
এই 5G ফোনের 8GB RAM মডেলে 8,000 টাকা প্রাইস কাট ঘোষণা করা হয়েছে। আগে এই ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কেনার জন্য 36,999 টাকা দাম দিতে হত। এবার এই ভেরিয়েন্টের দাম কমে 28,999 টাকা হয়ে গেছে। একইভাবে ফোনটির 8GB+256GB মডেলের দাম 41,999 টাকা থেকে কমিয়ে 33,999 টাকা করে দেওয়া হয়েছে। তবে এই প্রাইস কাট দীর্ঘস্থায়ী নাও হতে পারে, হয়তো ভবিষ্যতে কোম্পানি এই ফোনের দাম আবারও বাড়িয়ে দেবে। শপিং সাইট আমাজন থেকে কম দামে এই ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।
Samsung Galaxy M47 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। Samsung Galaxy M47 5G ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। অর্থাৎ এই ফোনটিতে Android 22 অপারেটিং সিস্টেম পর্যন্ত উপভোগ করা যাবে। কোম্পানির One UI ইন্টারফেসে Object Eraser, Edit Suggestion ও My Filter এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। এর ফলে ফটো এডিটিং এবং ইউজার এক্সপেরিয়েন্স আরও সুন্দর হয়ে উঠবে।
Samsung Galaxy M47 5G ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Adreno 710 GPU যোগ করা হয়েছে।
এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি Samsung Galaxy M47 5G ফোনের পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Gorilla Glass Victus+ প্রোটেকশন দেওয়া হয়েছে।
Samsung Galaxy M47 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M47 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। হেভি প্রসেসিঙের সময় এই ফিচার ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়, ফলে ব্যাটারিতে চাপ কম পড়ে এবং ফোন কম হীট হয়।











