আগামী 29 সেপ্টেম্বর OPPO ভারতের বাজারে তাদের OPPO K14 Plus 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ এই ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। ওপ্পো ইন্ডিয়ার হেড অফ কমিউনিকেশন Goldee Patnaik এর সঙ্গে কথাবার্তায় এই আপকামিং ফোনটি সম্পর্কে কিছু বিশেষ তথ্য জানা গেছে।
OPPO K14 Plus ফোনের দাম
এই ফোনটি সম্পর্কে আলোচনা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, যেসব ইউজাররা ফোনের স্পেসিফিকেশন তুলনা করে ফোন কিনতে চান ‘OPPO K14 Plus 5G ফোনটি তাদের জন্য সুন্দর অপশন। প্রাইস রেঞ্জের দিক থেকে এই ফোনে টপ নচ হার্ডওয়্যার পাওয়া যাবে। 144Hz রিফ্রেশ রেটযুক্ত 1.5K AMOLED ডিসপ্লে, Dimensity 7360 Max প্রসেসর এবং 16GB RAM (8GB+8GB) এর দৌলতে এই ফোনে ইউজাররা বেস্ট এক্সপেরিয়েন্স পাবেন।’
দাম সম্পর্কে Goldee জানিয়েছেন, ‘কোম্পানি ফোনের দাম অত্যন্ত অ্যাগ্ৰেসিভ করতে চলেছে। ‘OPPO K14 Plus 5G ফোনটি 30,000 টাকার চেয়েও কম দামে কেনা যাবে। যেসব ইউজাররা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটা করেন এই ফোনটি তাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।’ বর্তমানে ফোনের দাম যে হারে বেড়ে চলেছে তা দেখে এই ফোনটির দাম আদতে যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে।
OPPO K14 Plus ফোনের স্পেসিফিকেশন
OPPO K14 Plus ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS 16 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7360 Max প্রসেসর দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটিতে 1 মিলিয়নের চেয়ে বেশি AnTuTu Score পেতে পারে।
হেভি গেমিং বা প্রসেসিঙের সময় এই ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5000mm Vapor Cooling সিস্টেম থাকবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 72 মাসের ফ্লুয়েন্সি এক্সপেরিয়েন্স দেওয়া হবে। অর্থাৎ OPPO K14 Plus 5G ফোনটিতে 6 বছর পর্যন্ত ল্যাগ এবং হ্যাং ফ্রি স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K14 Plus ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। এতে 6 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। কোম্পানি জানিয়েছে সিঙ্গেল চার্জে এই ফোনে প্রায় 15 ঘন্টা পর্যন্ত Instagram স্ক্রলিং টাইম এবং 12 ঘন্টা পর্যন্ত BGMI গেমপ্লে টাইম উপভোগ করা যাবে। এই ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য OPPO K14 Plus ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
আপকামিং OPPO K14 Plus ফোনটিতে 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 450ppi পিক্সেল ডেনসিটি ও 3600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69K রেটিং দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য OPPO K14 Plus 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
