Home খবর 15 জুলাই লঞ্চ হবে 8,300mAh ব্যাটারি সহ এই দুর্দান্ত 5G স্মার্টফোন, সঙ্গে থাকবে 12GB RAM

15 জুলাই লঞ্চ হবে 8,300mAh ব্যাটারি সহ এই দুর্দান্ত 5G স্মার্টফোন, সঙ্গে থাকবে 12GB RAM

বিগত বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে টেক কোম্পানি অনার সবচেয়ে বড় ব্যাটারি সহ ডিভাইসে কাজ করছে এবং এই ফোনটি Honor X70 নামে পেশ করা হবে। এবার খবর পাওয়া গেছে চীনে আগামী 15 জুলাই এই ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে Honor X70 ফোনে 8,300mAh battery দেওয়া হবে। এই ফোনটি ভারতে কবে আসবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। ফোনটির চীনে লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানপ হল।

Honor X70 ফোনের লঞ্চ ডিটেইলস

অনার আগামী 15 জুলাই চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই Honor X70 ফোনটি লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টার সময় এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। ভারতের সময় অনুযায়ী, এই ইভেন্ট বিকাল 4টে বেজে 30 মিনিটে শুরু হবে। এই ইভেন্টের মঞ্চে Honor X70 ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে ঘোষণা করা হবে। এই ফোনটির ভারত লঞ্চ হতে এখনও দেরি আছে বলেই মনে করা হচ্ছে।

থাকবে বড় ব্যাটারি

Honor X70 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হবে এই ফোনটির ব্যাটারি। লঞ্চের আগেই কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 8,300mAh ব্যাটারি যোগ করা হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। এছাড়াও এই ফোনটি 80W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।

Honor X70 ফোনের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: এই ফোনে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই স্ক্রিন OLED প্যানেল দিয়ে তৈরি হবে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

পারফরমেন্স: Honor X70 ফোনটি Android 15 বেসড Magic OS 9.0 সহ লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি এবং 1.8GHz থেকে 2.3GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Honor X70 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।