Bounce অবশেষে তার Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটারটি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে সেল এর জন্য পাওয়া যাচ্ছে। ই-কমার্স প্ল্যাটফর্মে গিয়ে আপনি এখন ঘরে বসেই কিনতে পারবেন এই ব্যাটারি চালিত স্কুটারটি। আপনাদের জানিয়ে রাখি যে Bounce Infinity E1 কোম্পানির প্রথম প্রোডাক্ট যা ‘Flipkart’ ওয়েবসাইটে সেল করা হচ্ছে। যদিও এটি বর্তমানে শুধুমাত্র তেলেঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক এবং নয়াদিল্লিতে সেল এর জন্য উপলব্ধ। অর্থাৎ, আপনি যদি এই রাজ্যগুলিতে থাকেন তাহলে আপনি এই স্কুটারটি অনলাইনে কিনতে পারবেন এবং কয়েক দিনের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারটি আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
15 দিনের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে ইলেকট্রিক স্কুটারটি
Flipkart থেকে এই স্কুটারটি কিনলে, কোম্পানি 15 দিনের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় এই ই-স্কুটারটি পৌঁছে দেবে, Bounce ও এটা প্রতিশ্রুতি দিয়েছে। অনলাইনে অর্ডার করার পরে, বাউন্স ডিলারশিপ গ্রাহকের সাথে যোগাযোগ করবে এবং বীমা ও আরটিও রেজিস্ট্রেশন দিতে সহায়তা করবে।
অনলাইনে এইভাবে কিনুন ইলেকট্রিক স্কুটারটি
ই-কমার্স সাইট Flipkart থেকে এই স্কুটারটিও ঠিক সেইভাবেই কিনতে হবে, যেইভাবে আমরা অন্য সব প্রোডাক্ট কিনি। এর জন্য, আপনাকে ই-কমার্স প্ল্যাটফর্মে স্কুটারের এক্স-শোরুম মূল্য পেমেন্ট করতে হবে। রাজ্যগুলি প্রদত্ত EV ভর্তুকির সুবিধা অব্যাহত থাকবে।
ফিচার এবং স্পেসিফিকেশন
বাউন্স ইনফিনিটি দুই কিলোওয়াট প্রতি ঘণ্টা লিথিয়াম-আয়ন ব্যাটারি দিয়ে তৈরি করা হয়েছে।এটি সিঙ্গেল চার্জে 85 কিলোমিটার রেঞ্জ অফার করে। এছাড়াও, এই ই-স্কুটারটির সর্বোচ্চ গতি 65kmph। এটি একটি ড্র্যাগ মোড অফার করে। নতুন ইনফিনিটি তে ভাল স্টপিং পাওয়ারের জন্য সামনে এবং পিছনের ডিস্ক ব্রেক সহ উভয় প্রান্তে 12-ইঞ্চির চাকা দেওয়া হয়েছে।
Bounce Infinity E1 এর দাম
এই ইলেকট্রিক স্কুটারটির দাম সম্পর্কে কথা বললে, দিল্লিতে এটি 68,999 টাকা (এক্স-শোরুম), গুজরাটে 59,999 টাকা (এক্স-শোরুম), মহারাষ্ট্রে 69,999 টাকা (এক্স-শোরুম), 72,999 টাকা (এক্স-শোরুম) রাজস্থান, কর্ণাটকে 68,999 (এক্স-শোরুম) এবং অন্যান্য সমস্ত রাজ্যে 79,999 টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে। যদিও দাম গ্রাহকের দ্বারা নির্বাচিত সাবস্ক্রিপশন মডেলের উপরও নির্ভর করে। এই ই-স্কুটারের দুটি মডেল- BAAS 1 এবং BAAS 2 সেল হচ্ছে।
ব্যাটারি ছাড়া Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার কেনার জন্য দুটি অপশন রয়েছে। এতে আপনাকে ব্যাটারি ভাড়া নিতে হবে।
| ব্যাটারি ভাড়ায় নেওয়ার খরচ | ||
| এক্স শোরুম | দাম (অপশন 1) | দাম (অপশন 2) |
| দিল্লি | ₹56,999 | ₹45,099 |
| গুজরাট | ₹47,999 | ₹36,099 |
| মহারাষ্ট্র | ₹57,999 | ₹46,099 |
| রাজস্থান | ₹60,999 | ₹49,099 |
| কর্ণাটক | ₹56,999 | ₹45,099 |
| অন্যান্য রাজ্য | ₹67,999 | ₹56,099 |
| ব্যাটারি সার্ভিস মান্থলি সাবস্ক্রিপশন | ₹849 | ₹1,249 |
| ব্যাটারি সোয়াইপ চার্জ | ₹35 | ₹35 |
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
