শীঘ্রই ভিভো তাদের T-Series এর নতুন জেনারেশন লঞ্চ করতে পারে।এখনও পর্যন্ত কোম্পানির Vivo T4 সিরিজের ছয়টি ফোন বাজারে লঞ্চ করা হয়েছে। এবার টি5 সিরিজের অপেক্ষা করা হচ্ছে। সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে এই সিরিজের আপকামিং Vivo T5x 5G ফোনটি লিস্টেড হয়েছে। এবার বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে ফোনটি RAM, ওএস এবং প্রসেসর সহ দেখা গেছে।
গীকবেঞ্চে ভিভো ফোনটি Vivo I2507 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে এটি Vivo T5x 5G নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1057 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2704 বেঞ্চমার্কিগ স্কোর পেয়েছে।
গীকবেঞ্চ সাইটের মাদারবোর্ড সেকশনে k6878v1_64 কোডনেম লেখা রয়েছে। এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 7400 প্রসেসর হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিঙে এই অক্টাকোর প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.0 গীগাহার্টস থেকে 2.6 গীগাহার্টস পর্যন্ত কাজ করতে সক্ষম। গীকবেঞ্চে ফোনটি লেটেস্ট Android 16 ওএস সহ স্পট করা হয়েছে।
গীকবেঞ্চ লিস্টিঙে আসন্ন Vivo T5x 5G ফোনটি 8GB RAM সহ দেখা গেছে। তবে ফোনটি 6GB RAM ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম প্রায় 18,999 টাকা রাখা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানির Vivo T4x ফোনটি 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এতে 6GB RAM সহ 128GB স্টোরেজ দেওয়া হয়েছিল।
লিক অনুযায়ী Vivo T5x 5G ফোনে 6.8 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির LCD প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়েট হ্যান্ড টাচ এবং আই কেয়ার ফিচার থাকতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং Vivo T5x 5G ফোনটিতে বড় 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার থাক্তবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি আগের Vivo T4x ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে নতুন Vivo T5x 5G ফোনটি আপগ্রেড সহ পেশ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Vivo T5x 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং একটি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। আপাতত ফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।
