Home খবর 7000mAh ব্যাটারি এবং 48MP ক্যামেরা সহ 16999 টাকা দামে লঞ্চ হল কম দামে Nova 2 Power 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

7000mAh ব্যাটারি এবং 48MP ক্যামেরা সহ 16999 টাকা দামে লঞ্চ হল কম দামে Nova 2 Power 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

টেক ব্র্যান্ড Ai+ তাদের নতুন Nova 2 Power 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ফোনটি 20 হাজার টাকার চেয়ে কম দামে শক্তিশালী 7000mAh Battery, 48MP Camera, 8GB RAM এবং MediaTek Dimensity 7100 প্রসেসর সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nova 2 Power 5G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Ai+ Nova 2 Power 5G ফোনের দাম

ভারতে Ai+ Nova 2 Power 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 16,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 128GB Storage অপশনের দাম 17,999 টাকা রাখা হয়েছে।

প্রাথমিক সেল হিসাবে 1000 টাকার ডিসকাউন্ট সহ Nova 2 Power 5G ফোনটি 15,999 টাকা দামে কেনা যাবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 23 সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটি Blue Fusion, Blue Gold Fusion, Deep Purple, Midnight Black এবং Ocean Green কালার অপশনে সেল করা হবে।

Ai+ Nova 2 Power 5G ফোনের স্পেসিফিকেশন

কোম্পানি জানিয়েছে Ai+ Nova 2 Power 5G ফোনটি শক্তিশালী ব্যাটারি সহ পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Ai+ Nova 2 Power 5G স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এটি AiPlus এর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন এবং সিঙ্গেল চার্জে সারাদিন ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

Ai+ Nova 2 Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড NxtQ OS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে RAM Expansion ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং এক্সট্রা ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য AiPlus Nova 2 Power 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং অরা লাইট সহ 48 মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য AiPlus Nova 2 Power 5G ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

AiPlus Nova 2 Power 5G ফোনে 720 x 1570 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং রয়েছে।