Home খবর 7 হাজার টাকা বাজেটে লঞ্চ হল নতুন Tecno Spark 10 স্মার্টফোন, পাওয়া যাবে 16GB RAM-এর ক্ষমতা

7 হাজার টাকা বাজেটে লঞ্চ হল নতুন Tecno Spark 10 স্মার্টফোন, পাওয়া যাবে 16GB RAM-এর ক্ষমতা

Highlights

টেকনো ভারতের মার্কেটে তাদের ‘স্পার্ক 10’ সিরিজের অধীনে Spark 10 5G এবং Spark 10 Pro ফোনদুটি লঞ্চ করেছিল। এবার আন্তর্জাতিক বাজারে এই সিরিজের বিস্তার ঘটিয়ে কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 10 4G পেশ করা হয়েছে। এই ফোনটি আপাতত মাত্র 7 হাজার টাকার রেঞ্জে ফিলিপিন্সে পেশ করা হয়েছে। আরও পড়ুন: OnePlus লঞ্চ করল তাদের প্রথম ট্যাবলেট OnePlus Pad, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Tecno Spark 10 4G এর স্পেসিফিকেশন

Tecno Spark 10 4G ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ডিসপ্লের তিন দিক বেজললেস হলেও এর নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। এছাড়া স্ক্রিনের ওপর দিকে মাঝখানে ‘ইউ’ শেপের নচ আছে।

টেকনো স্পার্ক 10 4জি ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরসহ MediaTek Helio G37 চিপসেট যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 8GB Extended RAM ফিচার রয়েছে, যার ফলে ফোনটির ইন্টারনাল 8GB RAM এর সঙ্গে মোট 16GB RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে সস্তা মোবাইল ফোন Nokia C300, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড

ফটোগ্রাফির জন্য Tecno Spark 10 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে এবং এর সঙ্গেও ডুয়েল ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

Tecno Spark 10 4G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং টেকনোলজি আছে। টেকনো স্পার্ক 10 4জি একটি ডুয়েল সিম স্মার্টফোন এবং এতে 3.5 এমএম জ্যাক ও এনএফসির মতো সুন্দর কিছু ফিচার রয়েছে। আরও পড়ুন: ভিডিও দেখার সময় মোবাইলে বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 8 বছরের বালিকা

টেকনো স্পার্ক 10 4জির দাম

ফিলিপিন্সের মার্কেটে Tecno Spark 10 4G ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। টেকনো স্পার্ক 10 4জির দাম $90 রাখা হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 7,400 টাকার কাছাকাছি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি META Black, META Blue এবং META White কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন