Highlights
- Vivo T2 স্পেসিফিকেশন সহ Google Play Console-এ তালিকাভুক্ত করা হয়েছে।
- এই মোবাইল ফোনটি 5G কানেক্টিভিটি সাপোর্ট সহ মার্কেটে পেশ করা হবে।
- এই Vivo ফোনটিতে 8GB RAM এবং Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া যেতে পারে।
Vivo কোম্পানি এখনও পর্যন্ত ভারতে তাদের ‘T’ সিরিজের অধীনে চারটি মোবাইল ফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি হল Vivo T1 4G, T15G, T1x এবং T1 Pro 5G স্মার্টফোন। সাম্প্রতিক খবর অনুযায়ী কোম্পানি এই সিরিজের নেক্সট জেনারেশন আনার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ফোনটি Vivo T2 নামে লঞ্চ করা যেতে পারে, যার বেশ কিছু ডিটেইলস ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের Vivo T2 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল৷ আরও পড়ুন: OTT-তে সহজেই দেখতে পারেন অ্যাকশনে ভরপুর এইসব South Indian সিনেমাগুলি, একটুও নিরাশ হবেন না…
Vivo T2 5G স্মার্টফোনটি Google Play Console-এ তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় ফোনটি মডেল নম্বর Vivo V2222 হিসেবে উল্লেখ করা হয়েছে। তালিকায় এই ফোনটির নাম Vivo T2 5G লেখা রয়েছে। Google Play কনসোলে এই ফোনের প্রসেসিং ডিটেইলসের পাশাপাশি এর ছবিও শেয়ার করা হয়েছে, যা এই ফোনের লুক এবং ডিজাইনও প্রকাশ করেছে।
Vivo T2 5G
Vivo T2 5G স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ নির্মিত৷ স্ক্রিনের তিনটি দিক বেজেল-লেস। এই ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ FullHD+ ডিসপ্লে দেখা যাবে। অন্যদিকে স্ক্রিনে 440ppi পিক্সেল ডেনসিটি ফিচার দেওয়া হবে। আরও পড়ুন: জনপ্রিয় গেমার Dynamo জানাল শীঘ্রই আসবে সুসংবাদ! 2023 সালের জুনে ভারতে ফিরে আসতে পারে BGMI
Vivo T2 5G স্মার্টফোনে 8 GB RAM ভেরিয়েন্ট সহ Google Play Console-এ প্রকাশিত হয়েছে। তবে এই স্মার্টফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে মার্কেটে আনা হবে। প্রসেসিংয়ের জন্য এই Vivo মোবাইলে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ফোনটি অক্টা-কোর প্রসেসর সহ 2.2 GHz ক্লক স্পিডে রান করবে।
Vivo T1x 5G ফোনটি Android 13 OS সাপোর্ট করবে। তালিকা অনুযায়ী এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU থাকবে বলে জানা গেছে। এই ফোনটি কতদিনের মধ্যে মার্কেটে আসবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।তবে আমরা আশা করতে পারি যে কোম্পানি আগামী মাসে এই ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করবে। আরও পড়ুন: জেনে নিন Vodafone এর নম্বর বের করার সহজ পদ্ধতি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











