আগের সপ্তাহে কোম্পানি জানিয়েছিল শীঘ্রই তাদের ‘Reno17 series টেক মঞ্চে লঞ্চ করা হবে। আজ কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 17 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ড জানিয়েছে আগামী 9 নভেম্বর নতুন OPPO Reno স্মার্টফোন পেশ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোন চীনের বাজারে সেল করা হবে।
OPPO Reno 17 সিরিজের লঞ্চ ডেট
ওপ্পোর বক্তব্য অনুযায়ী 9 নভেম্বর চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে OPPO Reno 17 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজে কোম্পানির OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোনদুটি লঞ্চ করা হবে। ইতিমধ্যেই আপকামিং 5G স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। 9 নভেম্বর থেকে চীনে ফোনগুলি কেনা যাবে। চীনের বাজারে লঞ্চের পর 2027 সালের জানুয়ারি মাসের দিকে OPPO Reno 17 এবং OPPO Reno 17 Pro ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হতে পারে।
OPPO Reno 17 সিরিজের স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা লিক এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী সিরিজের প্রো মডেলে 3.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8550 Super প্রসেসর দেওয়া হতে পারে। OPPO Reno 17 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে গিম্বেল-স্টেবলাইজেশন ফিচার সাপোর্টেড 200MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP periscope telephoto সেন্সর ও 50MP ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে।
সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno 17 Pro ফোনটি 50MP ফ্রন্ট ক্যামেরা সহ পেশ করা হতে পারে। লিক অনুযায়ী Reno 17 Pro 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.32-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
OPPO Reno 17 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.84GHz থেকে 2.8GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 বেস্ড ColorOS 17 সহ লঞ্চ করা হতে পারে।
OPPO Reno 17 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 8000mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য OPPO Reno 17 ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে তিনটি সেন্সর সহ 50MP ক্যামেরা থাকতে পারে। OPPO Reno 17 5G ফোনটি 6.5 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং দেওয়া হতে পারে।
