দাম কমল 5000 এম‌এএইচ ব‍্যাটারী, 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত OPPO A9 2020 এর, জেনে নিন নতুন দাম

ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের ফ‍্যানদের উপহার দেওয়ার জন্য চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO আরও একবার তাদের OPPO A9 2020 স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে বাজারে উপস্থিত OPPO A9 2020 ফোনটির দাম 1,000 টাকা কমানো হয়েছে। 

আরও পড়ুন: Breaking News: 12 মার্চ লঞ্চ হবে Redmi Note 9, কোম্পানি পেশ করল টিজার

নতুন দাম

এইবার কোম্পানি OPPO A9 2020 ফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। এখন ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়া ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,490 টাকা দামে সেল করা হচ্ছে। শুরুতে OPPO A9 2020 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 16,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এক‌ইভাবে লঞ্চের সময় ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 19,990 টাকা রাখা হয়েছিল।

এই ফোনটি শপিং সাইট আমাজন ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে। কোম্পানি তাদের OPPO A9 2020 ফোনটি মেরিন গ্ৰীন ও স্পেস পার্পল কালার ভেরিয়েন্টে পেশ করেছে। OPPO A9 2020 এর প্রাইস কাটের কথা মহেশ টেলিকম তাদের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন।

আরও পড়ুন: স‍্যামসাংকে টক্কর দিতে ভারতে আসছে ফোল্ডেবল Moto Razr, লঞ্চ হবে 16 মার্চ

OPPO A9 2020 

কোম্পানি OPPO A9 2020 ফোনটি ন‍্যানো ওয়াটারড্রপ নচের সঙ্গে 720 × 1,600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। OPPO A9 2020 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয়‌।

ফোটোগ্রাফির জন্য OPPO A9 2020 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি, 2 মেগাপিক্সেলের মোনো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO A9 2020 তে 16 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here